নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ায় ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চেক বিতরণ

কক্সবাজারের উখিয়ায় ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুণগত উন্নয়নমূলক কাজের জন্য চেক বিতরণ করা হয়েছে আজ।


মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আকতারের সভাপতিত্বে এসব বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি ও প্রধানশিক্ষকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।


এ সময় তিনি বলেন, পৃথিবীর উন্নত দেশ গুলোতে শিক্ষকতা একটি মর্যাদা সম্পন্ন ও সম্মানজনক পেশা। শিক্ষকদের রাষ্ট্রিয় সম্মানের পাশাপাশি তাদের উচ্চতর স্কেলে বেতন দেওয়া হয়। আমাদের দেশে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা সেভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারিনি।


সরকারি ভাবে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের জন্য প্রতিবৎসর রুটিন কাজের জন্য অর্থ বরাদ্ধ দেওয়া হয়। এসএমসি যথাযথ ভাবে এসব অর্থ ব্যয় নির্বাহ করার আহবান জানান।


এসএমসি সভাপতিদের পক্ষে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। তিনি বলেন, প্রতিবৎসর যে পরিমাণ অর্থ বরাদ্ধ দেওয়া হয়, তা সঠিক ভাবে বাজেট প্রণয়নের মাধ্যমে ব্যয় করা হয়। এখানে অনিয়মের কোন সুযোগ নেই।


আরো বক্তব্য রাখেন, সহকারি শিক্ষা অফিসার মোকতার আহমদ।


শেষে, ৭টি বিদ্যালয়ে প্লেয়িং এক্সেসরিজ, ৪৭টিতে রুটিন সংস্কার এবং ৮টি বিদ্যালয়ে ওয়াশ ব্লক মেরামতের জন্য চেক বিতরণ করা হয়।

Tag
আরও খবর