নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে খালে ভাসতে থাকা সানাউল্লাহ (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


গতকাল শুক্রবার(৭জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে বালুখালী ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্প থেকে এই মরদেহ উদ্ধার করা যায়।


নিহত সানাউল্লাহ (৪০) উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।


বিষয়টি নিশ্চিত করেন ৮ এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) অধিনায়ক আমির জাফর।


তিনি বলেন, খবর পেয়ে গলাকাটা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উখিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।


উল্লেখ্য, শুক্রবার ভোরে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে পাঁচজন নিহত হন। তাঁরা সবাই আরসার সদস্য বলে ধারণা করছে পুলিশ।


উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি আরসার ৫ সদস্য নিহতওই ঘটনার সঙ্গে এই হত্যাকাণ্ডের সম্পৃক্ততা আছে কি না—এমন প্রশ্নের জবাবে আমির জাফর বলেন, এটি ভিন্ন ঘটনা। তবে ধারণা করা হচ্ছে, কোনো সন্ত্রাসী গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। নিহত যুবক কোন গ্রুপের সদস্য ছিল, সেই তথ্য নিশ্চিত হওয়া যায়নি।


রোহিঙ্গা ক্যাম্পের একটি সূত্র বলছে, ওই যুবককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। তবে কোন সন্ত্রাসী গ্রুপ বা কেন তাঁকে অপহরণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।


এদিকে শুক্রবার ভোরের সংঘর্ষের পর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরে রোহিঙ্গা ক্যাম্পে ৫৭টি হত্যাকাণ্ড ঘটেছে।

Tag
আরও খবর