নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈদে নিরাপদ যাত্রা নিশ্চিতে চালকদের সচেতন করছে উখিয়া ট্রাফিক পুলিশ!

পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে ঈদ যাত্রা নিরাপদ করতে ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত ট্রাফিক পুলিশ সপ্তাহ কর্মসূচির অংশ হিসেবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে উখিয়া ট্রাফিক পুলিশ।


শনিবার(২৪ জুন) দুপুরে কোর্টবাজার স্টেশনে যানবাহন চালকদের সচেতন করতে ট্রাফিক পুলিশের তৎপরতা বৃদ্ধি ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ(টিআই) নাজিমুল ইসলাম।





তিনি বলেন,”পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঈদ যাত্রা নিরাপদ করতে কক্সবাজার জেলা ট্রাফিক পুলিশের নির্দেশে ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। কোর্টবাজার স্টেশনে সিএনজি, টমটম ও মোটরসাইকেল সহ যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলতে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। সড়কে দূর্ঘটনা এড়াতে ওভারটেকিং না করতে ও যত্রতত্র পার্কিং না করার নির্দেশ দেওয়া হয়। তাছাড়া মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান করে ড্রাইভিং করতে পরামর্শ প্রদান করা হয়। ট্রাফিক পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে প্রতিদিন উখিয়ার সব স্টেশনে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”


অভিযানে ট্রাফিক সার্জেন্ট আব্দুল হেকিম ও কনস্টেবল রঞ্জু মিয়া উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর