নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, মাঝিসহ গুলিবিদ্ধ ৩

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে হেড মাঝিসহ তিনজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- বালুখালী ক্যাম্পের নুরুল আলম ও কুতুপালং ক্যাম্পের রুহুল আমিন এবং হেড মাঝি নুর মোহাম্মদ।





এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি দু’জনকে এনজিও সংস্থার পরিচালনাধীন তুর্কি হাসপাতালে ভর্তি করা হয়।


শুক্রবার (২৩ জুন) ভোরে বালুখালী ও কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রত্যাবাসনের পক্ষে যেসব রোহিঙ্গা কথা বলছে তাদের চিহ্নিত করে হামলা করছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।


সৈয়দ হারুন অর রশিদ জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও গোয়েন্দা নজরদারি চলছে।

Tag
আরও খবর