নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কোটবাজারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান নির্মাণ

উখিয়া উপজেলার কোটবাজার স্টেশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্হাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশংকা দেখা দিয়েছে।


এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ করেছেন দোকান মালিক সমিতি ও জায়গার মালিক অখিল চন্দ্র বড়ুয়ার ওয়ারিশগণ।


অভিযোগে প্রকাশ ঘটনার দিন ২০ জুন সকাল ৮ টার দিকে কোটবাজার এলাকার ক্ষিরোদ চন্দ্র বড়ুয়ার ছেলে বোধিরত্ন বড়ুয়া ও হলদিয়াপালং ইউনিয়ন রুমখাঁ চৌধুরী পাড়া এলাকার জুবাইর উদ্দিনের ছেলে সাকের উদ্দিনের সাথে যোগসাজসে লোহার এ্যাঙ্গেল দিয়ে তড়িগড়ি করে দোকান নির্মাণ কাজ শুরু করে।


খবর পেয়ে বাদীগণ বাধা দিলে তা অমান্য করে নির্মাণ কাজ অব্যাহত রাখে। পরে অভিযোগকারীরা আইনের আশ্রয় নিলে উখিয়া থানা পুলিশ দফায় দফায় ঘটনাস্থলে পৌছে দোকান নির্মাণ কাজ বন্ধ করে দেয়।


এ ব্যাপারে কোটবাজারস্থ দোকান মালিক সমিতির সভাপতি খুরশেদ আলম বাবুল জানিয়েছেন, প্রশস্থ পার্কিং ব্যবস্থার লোভনীয় অফার দেখিয়ে আরব সিটি সেন্টানে দোকান ভাড়া নিয়েছে ডেভেলপার। সম্প্রতি মার্কেটের সামনে বেআইনী ভাবে দোকান নির্মাণ করায় আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছি। প্রয়োজনে ব্যবসায়ীদের নিয়ে কঠোর অবস্থানে যেতে বাধ্য হব। একই কথা বলেছেন সাধারণ সম্পাদক আবদুর রহমান।


অপর এক অভিযোগে প্রকাশ, রত্নাপালং মৌজার আর.এস ৯৪৩ খতিয়ান রূপসিং বড়ুয়ার ছেলে অখিল চন্দ্র বড়ুয়ার নামে ০-১১ শতক জমি চুড়ান্ত প্রচার অাছে। তৎমূলে ৭৭১নং বিএস খতিয়ানে অখিলের ছেলে নির্মল চন্দ্র বড়ুয়ার নামে ০-০১ শতক দখলে থাকার বিষয়ে লিপি আছে।


এছাড়াও ক্ষিরোদ চন্দ্র বড়ুয়া ও তৎপুত্র জিন রত্ন বড়ুয়ার নাম ২১০১ এবং ৭৭১ খতিয়ানে ভুলবশত লিপি হয়।


এ ব্যাপারে ওয়ারিশ সূত্রে জমির মালিক পলাশ বড়ুয়া ও সুমন বড়ুয়া বলেন, আমাদের দাদার পিতা অখিল চন্দ্র বড়ুয়ার তিন ছেলে ওয়ারিশসূত্রে এই জমির মালিক হয়। তৎমধ্যে সবাই হিস্যা অনুযায়ী নিজেদের স্বত্ব বিক্রী করেনি।


কিস্তু সাম্প্রতিক সময়ে জমি-জমার মূল্য বেড়ে যাওয়ায় দূর্লোভের বশে আদালতের নিষেধাজ্ঞা না মেনে সম্পূর্ণ অন্যায় ভাবে দোকান নির্মাণ করছে।


গত ১/১২/২০১৯ সালে কক্সবাজারের সিনিয়র সহকারী জজ খাইরুন্নেছা অপর মামলা নং- ৭০/২০১৯ মূলে এই আদেশ দেন।


এ ব্যাপারে অভিযুক্ত বোধিরত্ন বড়ুয়া বলেন, অখিলের দুইজন ওয়ারিশ থেকে আমরা স্বত্ব কিনে নিয়েছি। সে অংশে আমরা নির্মাণ কাজ করছি। একই কথা বলেন, সাকের উদ্দিন, সে তার স্ত্রীর নামে কেনা অংশে দোকান নির্মাণ করছে বলে জানায়।


এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, আরএস দাগ ৮৪ তৎমূলে বিএস ১২৬ দাগের উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তাই পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সেখানে কোন কিছু নির্মাণ করা যাবে না। তারপরও বিরোধীয় অংশ বাদ দিয়ে মালিকানা অনুযায়ী শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার নির্দেশ দেন।


তিনি এও বলেন, কেউ শান্তি শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর হস্তে দমণ করা হবে।

Tag
আরও খবর