নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

২১ হাজার ইয়াবাসহ তাজ উদ্দিন ও ইউনুস গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্ব মরিচ্যা এলাকা থেকে ২১ হাজার ৮শ ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


সোমবার (১৯ জুন) বিকালে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতি. পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।


রবিবার রাত ১২ টার দিকে উখিয়া থানাধীন হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হল, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়া পালং এলাকার মৃত রশিদের ছেলে মো. ইউনুস (৩৪) ও হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকার মৃত সেহের আলীর ছেলে মো. তাজ উদ্দীন (৩১)।


অতি. পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব মরিচ্যা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই মাদককারবারিকে গেপ্তার করা হয়। তাদের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে তাদের হেফাজতে থাকা ২১ হাজার ৮শ ইয়াবা উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত মাদক সহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


কারবারিরা জানায়, তারা পরস্পরে যোগসাজসে দীর্ঘদিন বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।

Tag
আরও খবর