নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ায় ৩০ হাজার পিস ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী পুলিশের জালে আটক

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা এলাকায় অভিযান পরিচালনা করে ৩০হাজার পিস ইয়াবাসহ এক মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।


গ্রেফতারকৃত আসামী শফিকুর রহমান কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের মোক্তার আহমদের ছেলে বলে জানা যায়।


রবিবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে হলদিয়া পালং ইউনিয়নের গোরা মিয়ার গ্যারেজ সংলগ্ন চৌধুরী ফিলিং স্টেশন থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী থেকে একটি ইয়াবার চালান কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছে এমন খবরে অস্থায়ী তল্লাশি চৌকি বসানো হয়। অভিযানের এক পর্যায়ে বিকেলে মরিচ্যা চৌধুরী ফিলিং স্টেশন থেকে ইয়াবাসহ শফিকুর রহমান কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবার চালানটি এক রোহিঙ্গার কাছ থেকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ছিলো বলে জানায় সে। পরবর্তী তথ্য জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানানো হবে। তবে ইয়াবা পাচারকালে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

Tag
আরও খবর