নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা যুবক খুন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বসতঘর ও দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে মনছুর আলম (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।


বৃহস্পতিবার (৮ জুন) রাত ৮টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী ৮ ডাব্লিউ নম্বর ক্যাম্পের ব্লক এ এর সাব ব্লক এ/৪১ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।নিহত মনছুর ওই ব্লকের মৃত নাজীর হোসেনের ছেলে।


প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্প ৮ ডাব্লিউ’র এ/৪১ ব্লকে ৭-৮ জন সশস্ত্র রোহিঙ্গা দুর্বৃত্ত বসতঘর ও দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে মনছুরকে গুলি করে সটকে পড়ে। পরবর্তীকালে এপিবিএন ও পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মনসুরের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।


ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে বসতঘর ও দোকানের বিরোধীয় জায়গাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর