নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ায় এক রোহিঙ্গা খুন:আহত-১

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।এসময় আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন।গুলিবিদ্ধ রোহিঙ্গাকে উদ্ধার করে ক্যাম্প অভ্যন্তরের থাকা হাসপাতালে ভর্তি করা হয়।ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।নিহত হলেন উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাসু মিয়ার ছেলে রেজোয়ান (২৫)।


শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ১৫ এর ই/১৪ এবং ১৫ ব্লক এলাকার মাঝে এ ঘটনা ঘটে। 


৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোঃ আমির জাফর (বিপিএম)সত্যতা নিশ্চিত করেন। 


স্থানীয়দের বরাতে মোঃ আমির জাফর (বিপিএম) বলেন, শুক্রবার ভোরে ওই আশ্রয় শিবিরের ১০-১২ জন আরসা সন্ত্রাসী দুইজন রোহিঙ্গাকে লক্ষ্য করে ০৮-১০ রাউন্ড গুলি করে । গোলাগুলির খবর শুনে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।


এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রেজোয়ানকে মৃত ঘোষণা করেন এবং অপর গুলিবিদ্ধ যুবক চিকিৎসাধীন অবস্থায় আছে।


এডিআইজি আরও বলেন, “কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।” পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৮ এপিবিএনের সদস্যরা উপস্থিত রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও খবর