নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ায় এপিবিএন পুলিশের সাথে মতবিনিময় সভা

বাংলাদেশ পুলিশের এ্যডিশনাল আইজিপি (এন্টি টেররিজম ) এস এম রুহুল আমিন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।


বুধবার ক্যাম্প পরিদর্শন শেষে রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।


উখিয়া ৮ এপিবিএন পুলিশের অধিনায়কের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ্যডিশনাল আইজিপি এস এম রুহুল আমিন বলেন, ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় এপিবিএন পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।


ক্যাম্প কে অপরাধমুক্ত রাখতে মাদক পাচার বন্ধ, অস্ত্র উদ্ধার ও সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ সদস্যদেরকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রাখতে দিকনির্দেশনা প্রদান করেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন, ডিআইজি (এফডিএমএন ) জামিল হাসান, এ্যডিশনাল ডিআইজি এস এম ফজলুর রহমান, এ্যডিশনাল ডিআইজি, এন্টি টেররিজম ইউনিটের কানিজ ফাতেমা, এন্টি টেরিজম ইউনিটের এ্যডিশনাল ডিআইজি আব্দুল মান্নান মিয়া, চট্টগ্রাম রেঞ্জের এ্যডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান, ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক (এ্যডিশনাল ডিআইজি) মোঃ আমির জাফর, ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক ( এ্যডিশনাল ডিআইজি ) সৈয়দ হারুনুর রশিদ ও ১৬ এবিপিএন পুলিশের অধিনায়ক (এ্যডিশনাল ডিআইজি) হাসান বারী নুর সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এর আগে এ্যডিশনাল আইজিপি এস এম রুহুল আমিন ৮ এপিবিএন পুলিশের অধিনায়কের কার্যালয়ে পৌঁছলে একটি সুসজ্জিত তাকে দল অভিবাদন জানান।

Tag
আরও খবর