নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ায় ছেলের হাতে পিতা খুন


কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের চিতাখোলা এলাকায় ছেলের হাতে পিতা খুন হয়েছেন।নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় বলে উখিয়া থানার ডিউটি অফিসার জানিয়েছেন। নিহত হলেন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের চিতাখোলা গ্রামের সাহাব উদ্দিন(৪৭)। সে একজন দিনমজুর ও ৪ সন্তানের জনক।


সোমবার (২৯ মে) রাত ১০টার দিকে হলদিয়ার পালং ইউপির ৩নং ওয়ার্ডের চিতাখোলা এলাকায় এই খুনের নির্মম ঘটনা ঘটে। গত ২৯ মে রাত আনুমানিক ১০টার দিকে ঘটনার সময় ফোনালাপ চলছিলো সাহাব উদ্দিনের সাথে তার শ্বশুর বাড়ির স্বজনদের। ফোনালাপের এক পর্যায়ে বাকবিতন্ডতা হয় দুপক্ষের। এমন সময় পূর্ব পরিকল্পিতিভাবে উঁৎপেতে থাকা ছেলে আলমগীর একটি কাঠের লাটি দিয়ে মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে করতে গুরুতর আহত করে পিতা সাহাব উদ্দিনকে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদেরও খুন করার চেষ্টা করলে তারা পালিয়ে জীবন বাঁচায়। ঘটনার পর স্থানীয় ও স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কবর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী মুঠোফোন রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Tag
আরও খবর