নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে লক্ষ্যমাত্রা অতিরিক্ত আমন ধান ফলনে খুশি কৃষকেরা


 ঠাকুরগাঁও জেলা দেশের উত্তরের কৃষি নির্ভর একটি জেলা। আমন নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁও জেলার কৃষকেরা। চারিদিকে সবজু-সোনালী ফসলের মাঠ। ইতি মধ্যেই আমন ঘরে উঠছে কৃষকের। অনেক স্থানে আগাম জাতের ধান কেটে ফেলেছেন কৃষক। অনুকুল আবহাওয়া, সময় উপযোগি বৃষ্টি, জলাবদ্ধতার অবসান এবং কৃষি অফিসের নিয়মিত পরামর্শ, তদারকির কারণে ঠাকুরগাঁও জেলার কৃষকেরা আমনে খুব ভাল একটা অবস্থায় রয়েছেন। সব কিছু ঠিক থাকলে এবছর আমনের বাম্পার ফলন হবে বলে ধারানা করছে কৃষি বিভাগ। তাই জেলার কৃষকেরা আমনে স্বপ্ন বুনতে শুরু করেছেন। ঠাকুরগাঁও সদর উপজেলা ও জেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায় কিছু স্থানে আগাম জাতের ধান কেটে ঘরে তুলেছেন কৃষকেরা। আবার কিছু কিছু জায়গায় ধান গাছ সোনারী আকার ধারণ করেছে, আর কয়েকদিনের মধ্যেই ধান কেটে ঘরে তুলতে পারবেন। চারা রোপনের পর পর বৃষ্টির পানির অভাবে কৃষকেরা চারা রোপন করতে পারছিলেন না। ফলে বেশ কিছু কৃষককে শ্যালোমেশিন, বরেন্দ্র গভীর নলকূপের সাহায্যে পানি দিতে দেখা যায়। কিছু এলাকায় বৃষ্টির জন্য দোয়া, ব্যাঙের বিয়ে সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করতেও দেখা যায়। পরবর্তিতে বৃষ্টির পর্যাপ্ত পানি হওয়ায় কৃষকেরা স্বস্তির ঢেকুর ফেলেন। তাই নতুন ধান ঘরে তোলার মাধ্যমে নবান্ন উৎসবের প্রস্তুতি গ্রহন করছেন জেলার কৃষকেরা।

 ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার, বালিয়াডাঙ্গী,  রুহিয়া , পীরগঞ্জ, হরিপুর, রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আমনের ধান কাটার দৃশ্য। দল বেঁধে শ্রমিকেরা আমন ধান কাটছেন। এদের মধ্যে নারী শ্রমিকদের আমনের ক্ষেতে কাজ করার দৃশ্য চোখে পড়ে বেশ কয়েক জায়গায়। জনপ্রিয় বেশ কয়েকটি জাতের ধান আবাদ করা হয়েছে ঠাকুরগাঁও জেলায়। তবে আমনে ডিজেলসহ জ্বালানী তেলের দাম বৃদ্ধির ফলে কৃষকেরা নতুন সমস্যায় পরেছিলেন।

 কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা যায়, এ বছর ঠাকুরগাঁও জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ১ লাখ ৩৭ হাজার ৩৫০ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪ লাখ ২৯ হাজার ৭১৬ মেট্রিক টন। যা গত বছরে চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৭ হাজার ২৫ হেক্টর। এর মধ্যে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ লাখ ৯৭ হাজার ৪৫০ মেট্রিক টন।

কৃষি বিদ্যার মতে , অন্যান্য ফসলের ন্যায় ধানের জন্যও বিখ্যাত এ জেলা। প্রচুর পরিমানে ধান এ জেলায় উৎপাদন হয়। প্রত্যেক বছরের ন্যয় এ বছরও কৃষকদের যাবতীয় কৃষি সেবা প্রদান করা হয়। বৃষ্টি, সম্পুরক সেচ ব্যবস্থা চালু ও সেচ পাম্পগুলিও সচলের মাধ্যমে পানির চাহিদা পূরণ হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু স্থানে ধান কেটে ঘরে তুলেছেন কৃষকেরা। বাকীগুলোও অল্প কিছুদিনের মধ্যেই কাটা-মাড়াইয়ের কাজ শুরু হবে। সবকিছু ঠিক থাকলে লক্ষ্যমাত্রার অতিরিক্ত ধান উৎপাদন হবে এবং কৃষকেরা এ বছরও ধানের ন্যর্য্য মুল্য পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Tag
আরও খবর