জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঠাকুরগাঁয়ে অপহৃত কলেজ ছাত্রের লাশ উদ্ধার , মুক্তিপণ দিয়েও জীবিত পেল না সন্তান


ঠাকুরগাঁওয়ে প্রেমের ফাঁদে অপহরণের শিকার হওয়া মিলনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণের ২৫ লাখ টাকা মুক্তিপণ দিয়েও তাকে জীবিত ফেরত পেলনা পরিবার। বুধবার দিবাগত রাত ৩টায় ঠাকুরগাঁওয়ের জামালপুর ইউনিয়নের মহেশপুর বিটবাজার এলাকায় অপহরণকারীর বাসার পিছনের পরিত্যক্ত টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিলন হোসেন (২৩) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও চাপাপাড়া এলাকার পানজাব আলীর ছেলে। দিনাজপুর পলিটেকনিক কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি। ভোরে বিক্ষুব্ধ জনতা অপহরণকারী সেজানের বাড়ি-ঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গেলেও তাদের আগুন নেভাতে বাধা দেয় বিক্ষুব্ধরা।

অন্যদিকে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করেন স্থানীয়রা। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি হবে মিলনের পরিবারকে আশ্বস্ত করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।


পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছন থেকে নিখোঁজ হন মিলন। একই দিনে রাত একটার দিকে ভুক্তভোগীর পরিবারকে মোবাইলে অপহরণের বিষয়টি জানানো হয়। প্রথমে অপহরণকারীরা ১২ ঘণ্টার মধ্যে মুক্তিপণের ৩ লাখ টাকা দাবি করে। পরের দিন দুপুরে মিলনের পরিবার মুক্তিপণের তিন লাখ টাকা দিতেও রাজি হয়। পরবর্তীতে, অপহরণকারীরা মুক্তিপণের টাকা বাড়িয়ে একে একে ২৫ লাখ টাকা দাবি করে। 


মিলনের বাবা পানজাব আলী বলেন, পুলিশের কাছ থেকে ছেলেকে উদ্ধারে যথেষ্ট সাড়া না পাওয়ায় মুক্তির জন্য টাকা জোগাড় করেন। ৯ মার্চ রাত ১০টার দিকে অপহরণকারীরা ঢাকাগামী ট্রেনে টাকা নিয়ে উঠতে বলে। পরবর্তীতে মোবাইল ফোনে যোগাযোগ চলমান থাকে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সেনুয়া এলাকায় চলন্ত ট্রেন থেকে টাকার ব্যাগটি বাইরে ছুড়ে ফেলে দিতে বলে অপহরণকারীরা। মিনিট দশেক পর টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তারা। অপহরণকারীরা দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে মিলনকে ফেরত পাওয়ার কথা বলে। তবে অনেক খোঁজাখুঁজি করেও ভুক্তভোগীর সন্ধান মেলেনি। 


ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মামুনুর রশিদ জানান, বুধবার দিবাগত রাতে হত্যাকাণ্ডে জড়িত দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মিলনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা হত্যার দায় স্বীকার করেছে। মুক্তিপণের ২৫ লাখ টাকা পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে। অপহৃত মিলন অপহরণকারী চক্রকে চিনে ফেলায় হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 


ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, অনেক দিন ধরেই কাজ করছিলাম আমরা। তবে কোনো ক্লু পাচ্ছিলাম না। প্রযুক্তির সহযোগিতায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা স্বীকার করে তারা মিলনকে খুন করেছে ও তাদের দেখানো মতে লাশ উদ্ধারের কাজ হয়েছে।


আজ সংবাদ সম্মেলনে জানান, মোট তিনজন গ্রেপ্তার করা হয়েছে । গ্রেপ্তারকৃতরা হলেন- ঠাকুরগাঁও মহেশপুর বিটবাজার এলাকার মতিউর রহমানের ছেলে সেজান আলী(২৬) ও আরাজি পাইক পাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে মুরাদ(২৫),ও মোছাঃ রত্না আক্তার রিভা  (১৯)।এ ঘটনায় আরও তদন্ত চলছে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে বিক্ষুব্ধ জনতা  ভাঙচুর চালিয়েছে বলে নিশ্চিত হয়েছি।

আরও খবর