নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিথ্যা মামলা থেকে মুক্তি পেলেন সাতক্ষীরা বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব

বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা ১ (তালা -কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব আজ বিকাল ৪ঃ২০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ায় সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ জনগণের মাঝে আনন্দের ঢ্ল । হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির পর সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা সুরুলিয়া  ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরদার তালা উপজেলা যুবদলের সবে সভাপতি হাফিজুর রহমান হাফিজ তালা উপজেলা কৃষক দলের  আহবায়ক ডাক্তার মামুন যুবদলের তলা উপজেলা সভাপতি মন্টু সহ স্থানীয় নেতৃবৃন্দরা আনন্দে মিষ্টি বিতরণ করেন। ইতিমধ্যে পাটকেলঘাটে এলাকায় বিভিন্ন জায়গায় হাবিবুল ইসলাম হাবিবের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে।  জানা যায় ২০০২ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বাহরে কথিত হামলার অভিযোগে ২০১৫ সালে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করে জেলে পাঠায় এবং ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়। তাকে সাতক্ষীরা জেল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এদিকে নজির বিহীন এ রায়ের কারণে তলা উপজেলার বিএনপির নেতা কর্মীদের মাঝে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় সে সময় স্থানীয় নেতারা মিথ্যা রায়ের প্রতিবাদে এলাকায় ব্যাপক বিক্ষোভ মিছিল করে। দীর্ঘ তিন বছর চার মাস কারা ভোগের পর গত ২০২৪ সালের গত ০৫ ই আগস্ট ছাত্র-জনতার এক দফা দাবির মুখে সাবেক সরকার পদত্যাগ ও পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার থাকাবস্থায় এক সপ্তাহ আগে সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের উক্ত মামলায় জামিন হয়। দীর্ঘ প্রতীক্ষার পর আজ ৩রা সেপ্টেম্বর বিকাল ৪ টা ২৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। জানা যায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাযর এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন দক্ষিণ বঙ্গের এই প্রিয় নেতা। তিনি শৈশব থেকেই পড়াশুনায় মেধার স্বাক্ষর রেখে চলেছেন। তিনি ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞানে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় পড়াকালীন তিনি ছাত্র  রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ১৯৯৩ সালে  ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মনোনীত হন। ১৯৯৪ সালে রিজভী ও ইলিয়াস হোসেন কমিটির ১নম্বর সহ-সভাপতি দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নিজে জন্মভূমি সাতক্ষীরা জেলার দায়িত্বভার গ্রহণ করেন এবং সাতক্ষীরা ১ আসনে ১৯৯৬ সালে সংক্ষিপ্ত মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালের পহেলা অক্টোবরে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে পুনরায় সাতক্ষীরা ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর তিনি পাটকেলঘাটা কে প্রশাসনিক থানায় রূপান্তরিত করা সহ এলাকার নানা অবকাঠামগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা সহ জনসাধারণের বিভিন্ন উন্নয়নমূল কর্মকাণ্ড করে সর্বস্তরের জনগণের সোনাম অর্জন করেন। পরবর্তীতে দলের কঠিন সময়ে ২০০৯ সালে কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক নির্বাচিত হন। এবং পরবর্তীতে ২০১৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক দায়িত্ব পালন করেন।

Tag
আরও খবর