জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত

 আনন্দঘন  পরিবেশে অনুষ্ঠিত হলো সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান।  পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বুধবার ২ এপ্রিল সকালে মাদ্রাসা ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজনের উদ্বোধনী বক্তব্য রাখেন, পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা সদস্য এ কে এম মাওলানা মমতাজ উদ্দিন।

 অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জনাব মুহাদ্দীস আব্দুল খালেক।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসার সভাপতি সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,   সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক, জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, শহর জামায়াতের সেক্রেটারি মোঃ খোরশেদ আলম, তালা উপজেলা জামায়াতের সাবেক আমির ডা: আফতাব উদ্দীন, তালা উপজেলা জামায়াতের আমির  মাওলানা মফিদুল্লাহ।  অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসা এলামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক ও অনুষ্ঠানের সভাপতি জি এম হাফিজুর রহমান। 

 অনুষ্ঠান বক্তারা বলেন  সৎ যোগ্য খোদাভীরু  দেশ প্রেমিক নেতৃত্ব তৈরির উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ব্যতিক্রম ধর্মী এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাটকেলঘাটা আলামিন ফাজিল মাদ্রাসা যার মূল উদ্যোক্তা ছিলেন সাতক্ষীরার ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ মরহুম আলহাজ্ব কাজী শামসুর রহমান। আজ ৪০ বছর অতিক্রান্ত হয়েছে। পরিপূর্ণ ভাবে না হলেও বেশ কিছু ছাত্র ছাত্রীরা দেশের বিভিন্ন প্রান্তে তারা অগ্রণী ভূমিকা রাখছে। 

 এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ জনাব আব্দুল কুদ্দুস।  সাবেক ছাত্র ডা: হাসান মামুনুর রহমান, আব্দুল জলিল,মিসবাহুল হক শাওন, ও খুরশিদ আলম। মাদ্রাসার সাবেক ছাত্র বর্তমান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের এমবিবিএস এর চতুর্থ বর্ষের ছাত্র গোলাম আযম। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন এলামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি  নাসির উদ্দিন।

মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা আব্দুল কুদ্দুস জানান,৪০ বছর পুর্তি ও পুনর্মিলনী উৎসব প্রাক্তন ছাত্র -ছাত্রী শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিসহ সকলের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।

Tag
আরও খবর