দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

শ্রীমঙ্গলে নির্ভীক সাংবাদিক এহসান এর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় (২৩ এপ্রিল) বৃহস্পতিবার রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও অনুসন্ধানী সাংবাদিক, লেখক-কলামিস্ট ও শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)। জিডি নং: ১৩৬২।

জিডিতে উল্লেখ করা হয়, শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের তিতপুর গ্রামের বাসিন্দা মৃত ইছাক মিয়ার ছেলে মোঃ আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসান, যার ফেসবুক আইডি (Md. Altafur)। তার নিজ নামীয় ফেসবুক আইডি থেকে উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিক মো. এহসানুল হক এবং তার শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসত্য তথ্য ও মানহানিকর পোস্ট ছড়াচ্ছেন।

সাংবাদিক এহসান বিন মুজাহির জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকার মৌলভীবাজার জেলার স্টাফ রিপোর্টার,  শ্রীমঙ্গল প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে উদ্যোক্তা ও পরিচালকের দায়িত্ব পালন করছেন।


পাশাপাশি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইডাফ এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া ইসলামি লেখক ফোরাম বাংলাদেশ, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম, ইসলামি যুব মজলিস মৌলভীবাজার, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) টিআইবি শ্রীমঙ্গল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করছেন।

জিডির বরাতে এহসান বিন মুজাহির বলেন, 'স্থানীয়ভাবে প্রতারক হিসেবে পরিচিত আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের বিরুদ্ধে পূর্বের একটি প্রতারণা, অনিয়ম এবং দুর্নীতির সংবাদ প্রকাশের পর থেকে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। Md Altafur নামক ফেসবুক আইডি থেকে আমার এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্মানহানিকর, ভিত্তিহীন ও মিথ্যা তথ্য পোস্ট করা হচ্ছে। এর মাধ্যমে আমার পেশাগত জীবন ও সামাজিক অবস্থান ক্ষতির মুখে পড়েছে। এছাড়া আমাকে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শনসহ মিথ্যা মামলা এবং লাশ গুম এবং আমার পরিবারের সদস্য ও আমার প্রতিষ্ঠান উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। আলতাফের এসব মানহানিকর পোস্টে এবং হুমকির কারণে আমার ও আমার পরিবার জানমাল নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতারক আলতাফ যেকোনো সময় আমার ও আমার পরিবার এবং আমার প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করার সম্ভাবনা রয়েছে। 

তিনি আরো জানান, ২০২৫ সালের গত ২৪ অক্টোবর দৈনিক খোলা কাগজ পত্রিকায় 'আলতাফুরের কাছে জিম্মি চার গ্রামের মানুষ' শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে আশিদ্রোন ইউনিয়নের চারটি গ্রাম কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগী মানুষের বক্তব্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে আলতাফুর রহমানের বিরুদ্ধে প্রতারণা, মামলাবাজি, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়। এরপর থেকে অভিযুক্ত ব্যক্তি ব্যক্তিগত আক্রোশে ফেসবুকে এবং প্রকাশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মানহানীকর কথাবার্তা এবং অপপ্রচার চালাচ্ছেন। এমনকি সংবাদ প্রকাশের ৬মাস পর মিথ্যা, বানোয়াট এবং হয়রানি মামলায় আসামিও করেছেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, সাংবাদিক এহসান এর পক্ষ থেকে ফেসবুকে অসত্য ও মানহানিকর তথ্য প্রচার এবং প্রাণনাশের অভিযোগে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর



এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ

১২ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে