জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে এনসিপি ডায়াসপোরা এলায়েন্স ইউএসএ-এর প্রতিনিধিদলের অংশগ্রহণ


জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সামাজিক ব্যবসা, তরুণ সমাজ ও প্রযুক্তি বিষয়ক ৮১তম সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে অংশগ্রহণ করেছে ‘এনসিপি ডায়াসপোরা এলায়েন্স ইউএসএ’। গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ে এই বিশ্বমঞ্চে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা হয়।

বিশ্বনেতৃবৃন্দ, উদ্ভাবক, যুব সমাজ এবং বিশেষজ্ঞদের একত্রিত করে আয়োজিত এই বিশ্ব সম্মেলনে সামাজিক ব্যবসা, যুব নেতৃত্ব, দায়িত্বশীল প্রযুক্তি এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সমন্বয়ে গঠিত এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরে উন্মুখ ও সম্মানিত বোধ করছেন সংগঠনের নেতৃবৃন্দ।

এই ঐতিহাসিক অংশগ্রহণে বৈশ্বিক প্ল্যাটফর্মে বিশেষ নজর কেড়েছেন সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সন্তান তৌকির চৌধুরী। এনসিপি ডায়াসপোরা এলায়েন্স ইউএসএ-এর সদস্য হিসেবে বিশ্বমঞ্চে নিজ জেলা মৌলভীবাজার তথা পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

অনুষ্ঠান শেষে এনসিপি ডায়াসপোরা এলায়েন্স ইউএসএ-এর প্রতিনিধিরা জানান, আন্তর্জাতিক পর্যায়ে এই অংশগ্রহণ বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় উপস্থিতির অনন্য প্রতিফলন। বিশেষ করে তরুণ সমাজ, উদ্ভাবন, সামাজিক ব্যবসা এবং একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ার আলোচনায় প্রবাসী বাংলাদেশিদের এই সম্পৃক্ততা আগামী দিনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

Tag
আরও খবর