লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

অভাব-অনটনের সংসারে নিত্যদিনের লড়াই। তার ওপর বাকপ্রতিবন্ধকতা—জীবনযাত্রাকে করে তুলেছিল আরও কঠিন। তবে এবার সেই কঠিন জীবনে আশার আলো জ্বালাতে এগিয়ে এলেন এক মানবিক ব্যবসায়ী। হাতে তুলে দিলেন চা বিক্রির ভ্যান, প্রয়োজনীয় সরঞ্জাম ও ব্যবসা শুরুর নগদ পুঁজি। এভাবেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী আব্দুল কাদির (৪৫)-কে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মো. মতিউর রহমান মতিন। সহায়তা পেয়ে কাদিরের মুখে ফুটেছে আনন্দের হাসি।

শ্রীমঙ্গল শহরের ১০ নম্বর এলাকার জালালিয়া সড়কের মোড়ে অবস্থিত ‘বিসমিল্লাহ গোশতের দোকান’-এর স্বত্বাধিকারী মো. মতিউর রহমান মতিন দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। 

তারই ধারাবাহিকতায় গতকাল বিকেলে শ্রীমঙ্গল উপজেলার পশ্চিমভাগ এলাকার আব্দুল গফুরের ছেলে বাকপ্রতিবন্ধী আব্দুল কাদিরের হাতে তুলে দেওয়া হয় একটি চা বিক্রির ভ্যান, প্রয়োজনীয় সরঞ্জাম ও ব্যবসা শুরুর নগদ পুঁজি। সহায়তার সামগ্রী হাতে পাওয়ার পর কথা বলতে না পারলেও ইশারা-ইঙ্গিতে নিজের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল কাদির। তার মুখের হাসিই যেন বলে দিচ্ছিল—নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তিনি। আব্দুল কাদিরের হাতে৷ 

ভ্যানগাড়ি ও সহায়তা তুলে দেওয়ার আগে শ্রীমঙ্গল মারকাজ মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সিরাজের দোয়া পরিচালনার মধ্য দিয়ে ‘কর্মসংস্থান প্রকল্প-২’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অসহায় মানুষকে শুধু আর্থিক সহায়তা নয়, বরং নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার এমন উদ্যোগের প্রশংসা করেন তারা। 

ব্যবসায়ী মো. মতিউর রহমান মতিন বলেন, এর আগেও আমরা প্রতিবন্ধী খলিলুর রহমানকে সামান্য পুঁজি দিয়ে বাদাম বিক্রির মাধ্যমে একটি কর্মসংস্থান তৈরি করে দিয়েছিলাম। সমাজের এসব পিছিয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমার ভালো লাগে। তিনি জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করবেন। 

স্থানীয়দের মতে, দান-সহায়তার পাশাপাশি অসহায় মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হলে তারা দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হওয়ার সুযোগ পান। আব্দুল কাদিরের জন্য দেওয়া এই চা বিক্রির ভ্যানও তার জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে প্রত্যাশা তাদের।

Tag
আরও খবর