আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে এখন বইছে আগাম নির্বাচনী হাওয়া। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সার্বিক উন্নয়ন থেকে বঞ্চিত সাধারণ মানুষ এবার পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার হচ্ছেন। এই আবহে সর্বস্তরের জনগণের আস্থা ও প্রার্থনার কেন্দ্রে পরিণত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু।
শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনি বহুলী ইউনিয়নের চর দেউজী গ্রাম জামে মসজিদে উপস্থিত হন। জুমার খুতবার পূর্বে মসজিদে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রঞ্জু বলেন, আপনাদের সাথে নিয়েই বহুলীর কাঙ্ক্ষিত উন্নয়ন করতে চাই। কোনো ব্যক্তিগত স্বার্থ বা পদের লোভে নয়, কেবল অবহেলিত এই এলাকার সুখে-দুঃখে আমৃত্যু পাশে থাকার ব্রত নিয়েই আমি প্রার্থী হতে চাই।
জুমার নামাজ আদায় সম্পন্ন হওয়ার পর এস এম রঞ্জু সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে যান, তাঁদের কুশল জিজ্ঞেস করেন এবং এলাকার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি আসন্ন ইউপি নির্বাচনে সবার সমর্থন ও পরম করুণাময়ের দোয়া প্রার্থনা করেন।
স্থানীয়দের মতে, একজন সৎ, পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতা হিসেবে বহুলীকে একটি সুশাসিত ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে এস এম রঞ্জুর ইতিবাচক ভূমিকার বিকল্প নেই। জুমার নামাজের পূর্বের দিকনির্দেশনামূলক এই বার্তা এবং নামাজ পরবর্তী নিবিড় খোঁজখবর নেওয়ার ঘটনাকে ঘিরে চর দেউজী গ্রামসহ পুরো বহুলী জুড়েই এখন নতুন আশার সঞ্চার হয়েছে।
১ ঘন্টা ২৯ মিনিট আগে
১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ ঘন্টা ০ মিনিট আগে
৩ ঘন্টা ৮ মিনিট আগে
৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৩ ঘন্টা ২১ মিনিট আগে
৫ ঘন্টা ৫৬ মিনিট আগে