মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি হাছির পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইসমাইল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন একই পাড়ার বাসিন্দা মোহাম্মদ জামাল উদ্দিন, যিনি স্থানীয়ভাবে ‘জামাল মিস্ত্রি’ নামে পরিচিত। তিনি জানান, মোহাম্মদ ইসমাইল এক বছরেরও বেশি সময় ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি বাড়ি থেকে তেমন বের হতে পারতেন না। শুক্রবার রাতে হঠাৎ করেই তার মৃত্যু হয়।
মোহাম্মদ ইসমাইল দীর্ঘদিন ধরে লোহাগাড়ার বটতলী কাজীর পুকুর পাড়ে মেকানিকের দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। কর্মজীবনে তিনি ছিলেন পরিশ্রমী ও সাদাসিধে একজন মানুষ। তবে অসুস্থতার কারণে প্রায় এক বছর ধরে তাকে আর দোকানে দেখা যায়নি।
স্থানীয়দের ভাষ্য, ব্যক্তিজীবনে মোহাম্মদ ইসমাইল ছিলেন অত্যন্ত পরহেজগার ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী একজন ধর্মপ্রাণ মানুষ। তার নম্রতা, সরলতা ও ভালো ব্যবহারের কারণে এলাকায় তিনি ছিলেন পরিচিত ও সম্মানিত। নীরবে-নিভৃতে জীবন কাটানো এই সাদাসিধে মানুষটির চলে যাওয়া তাই স্বজনদের পাশাপাশি প্রতিবেশীদের মনেও গভীর শূন্যতা তৈরি করেছে।
তার ইন্তেকালে সুখছড়ি হাছির পাড়ায় নেমে এসেছে শোকের আবহ। স্বজন ও এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৮ ঘন্টা ৫২ মিনিট আগে
৯ ঘন্টা ২৬ মিনিট আগে
১১ ঘন্টা ২ মিনিট আগে
১১ ঘন্টা ২৭ মিনিট আগে
১২ ঘন্টা ২৪ মিনিট আগে
১৩ ঘন্টা ৪ মিনিট আগে