জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীমঙ্গল উপজেলা শাখার নবগঠিত ৩১ সদস্যের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮টায় শ্রীমঙ্গল শহরের রিজিক রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল উপজেলা এনসিপির আহ্বায়ক দেওয়ান কয়েছ আহমেদ সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. রেজওয়ান আহমেদ রাজু।
এসময় উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ গোয়ালা, যুগ্ম আহ্বায়ক শুকুর মিয়া, যুগ্ম সদস্যসচিব মো. আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম মিয়া ও মোহাম্মদ হোসাইন আহমেদ জয়।
সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি উপজেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য গত ১১ আগস্ট ২০২৬ মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনে শ্রীমঙ্গল উপজেলা এনসিপির এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ ঘন্টা ১৭ মিনিট আগে
২ ঘন্টা ৫২ মিনিট আগে
৩ ঘন্টা ৩ মিনিট আগে
৫ ঘন্টা ৭ মিনিট আগে