বগুড়ার আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিক (একাদশ) শ্রেণির প্রথম বর্ষের ক্লাস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কলেজ অডিটোরিয়ামে এই ক্লাসের উদ্বোধন ও প্রধান অতিথি বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মহিত তালুকদার। এ উপলক্ষে এক আলোচনা সভা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রহিম উদ্দীন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এ.টি.এম. নাজিবুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, কলেজের সাবেক উপাধ্যক্ষ আনোয়ারুল হক প্রমুখ। সভায় বক্তারা কলেজের নিয়মকানুন, ক্লাসে উপস্থিতি ও পড়াশোনার মানোন্নয়ন নিয়ে আলোকপাত করেন। পরে কলেজের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেওয়া হয়।
২ ঘন্টা ১৩ মিনিট আগে
২ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৯ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫ ঘন্টা ২১ মিনিট আগে