নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে গ্লোরিয়াস এডুকেশন  অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ২০২৫ সালের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল শহরতলী মুসলিমবাগস্থ গ্লোরিয়াস ইনোভেশন স্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ সাজ্জাদ বিজিবি পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশি কান্ত দেব।  অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে ও  শিক্ষিকা সেলিনা আক্তারের সঞ্চালনায় ‎বিশেষ অতিথি ছিলেন কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ  একরামুল কবীর, ‎নিউ লাইফ হসপিটালের পরিচালক‎ ডা: নাজেম আল কোরেশী রাফাত, দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক  অপু চন্দ্র দেব, গ্লোরিয়াস ইনোভেশন স্কুল এর প্রধান শিক্ষক এমদাদুল হক,  ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান,  শাহ মোস্তফা জে.আই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিশান চৌধুরী,   বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গলের হিসাবরক্ষক আব্দুল হালিম ফারুক, জেলা তথ্য অফিসের ঘোষক আপন দাশ,  এ.আই কম্পিউটার ইন্সটিটিউট এরপ রিচালক বিশ্বরাজ ধর পাপ্পু,  ভলান্টিয়ার ফর বাংলাদেশ সিলেট ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট নাদির হোসাইন এবং গ্লোরিয়াস ইনোভেশন স্কুলের  সহকারী শিক্ষক রুমি আক্তার।

‎আরো উপস্থিত ছিলেন ভিবিডি সিলেট ডিভিশনের জেনারেল সেক্রেটারি  সাইফুল ইসলাম সাব্বির এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক  সাঈদ হোসেন, শাহেলা সায়মা, জিসান হোসাইন, জনাব নিমন ব্যানার্জি প্রমুখ। 

‎বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সুরাইয়া আক্তার মমো এবং মানপত্র পাঠ করেন দশম শ্রেনির শিক্ষার্থী সুমাইয়া আক্তার। 

অনুষ্ঠানের প্রারম্ভে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্লোরিয়াস ইনোভেশন স্কুলের ৪র্থ শ্রেনী শিক্ষার্থী আমেনা খাতুন এবং অতিথি ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন একই প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীরা।

‎পরিশেষে, গ্লোরিয়াস ইনোভেশন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আপ্যায়নের মধ্যদিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।


Tag
আরও খবর