মৌলভীবাজারে শ্রীমঙ্গলে গ্লোরিয়াস এডুকেশন  অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ২০২৫ সালের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল শহরতলী মুসলিমবাগস্থ গ্লোরিয়াস ইনোভেশন স্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ সাজ্জাদ বিজিবি পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশি কান্ত দেব।  অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে ও  শিক্ষিকা সেলিনা আক্তারের সঞ্চালনায় ‎বিশেষ অতিথি ছিলেন কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ  একরামুল কবীর, ‎নিউ লাইফ হসপিটালের পরিচালক‎ ডা: নাজেম আল কোরেশী রাফাত, দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক  অপু চন্দ্র দেব, গ্লোরিয়াস ইনোভেশন স্কুল এর প্রধান শিক্ষক এমদাদুল হক,  ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান,  শাহ মোস্তফা জে.আই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিশান চৌধুরী,   বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গলের হিসাবরক্ষক ব্দুল হালিম ফারুক, জেলা তথ্য অফিসের ঘোষক আপন দাশ,  এ.আই কম্পিউটার ইন্সটিটিউট এর রিচালক বিশ্বরাজ ধর পাপ্পু,  ভলান্টিয়ার ফর বাংলাদেশ সিলেট ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট নাদির হোসাইন এবং গ্লোরিয়াস ইনোভেশন স্কুলের  সহকারী শিক্ষক রুমি আক্তার।

‎আরো উপস্থিত ছিলেন ভিবিডি সিলেট ডিভিশনের জেনারেল সেক্রেটারি  সাইফুল ইসলাম সাব্বির এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক  সাঈদ হোসেন, শাহেলা সায়মা, জিসান হোসাইন, জনাব নিমন ব্যানার্জি প্রমুখ। 

‎বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সুরাইয়া আক্তার মমো এবং মানপত্র পাঠ করেন দশম শ্রেনির শিক্ষার্থী সুমাইয়া আক্তার। 

অনুষ্ঠানের প্রারম্ভে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্লোরিয়াস ইনোভেশন স্কুলের ৪র্থ শ্রেনী শিক্ষার্থী আমেনা খাতুন এবং অতিথি ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন একই প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীরা।

‎পরিশেষে, গ্লোরিয়াস ইনোভেশন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আপ্যায়নের মধ্যদিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024