নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে নারী মাদক ব্যবসায়ির বসতঘরে মিললো ২ লক্ষ ৮০ হাজার ৩৫০ টাকা, ইয়াবাসহ গ্রেফতার-৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশ ও স্থানীয়দের সহায়তার শহরের শাপলাবাগ রেল ক্রসিং সংলগ্ন কলোনিতে শাহিদা বেগম নামে এক নারীর বাসায় অভিযান চালিয়ে বসতঘরের খাটের নিচ থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ ২ লক্ষ ৮০ হাজার ৩৫০ টাকা ও তিন পিস ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক ব্যবসায়ি শাহিদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাহিদা শাপলাবাগ এলাকার মৃত ফুল মিয়ার স্ত্রী। 

এছাড়াও শাপলাবাগ রেলক্রসিং সংলগ্ন পশ্চিম পাশে জনৈক জাহানারা বেগম এর টং দোকানের সামনে থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে মোঃ মিঠুন মিয়া (২৮), উপজেলার কালাপুর গ্রামের মৃত দুরুদ মিয়ার ছেলে মোঃ ছুরুক মিয় (৩৫), পৌরসভার কালিঘাট রোডের আলকাছ মিয়ার ছেলে মোঃ মিরাজ মিয়া (২৬) এবং শহরতলীর শাপলাবাগ এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে মোঃ লিটন মিয়া।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় শনিবার (১০ মে) রাতে থানার তদন্ত অফিসার মোবারক হোসেন এর নেতৃত্বে এবং এসআই (নিরস্ত্র) সুজন কান্তি পাল সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল শহরতলীর শাপলাবাগ এলাকার রেলক্রসিং এলাকা থেকে স্থানীয় যুবকদের সহায়তায় ৪জনকে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামিদের দেওয়া তথ্যমতে শাপলাবাগ কলোনির বাসিন্দা মাদক ব্যবসায়ী শাহিদা বেগম এর বসত ঘরে তল্লাশী করে ৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লবদ্ধ নগদ দুই লক্ষ আশি হাজার তিনশত পঞ্চাশ টাকা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী শাহিদা বেগমকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ৫ মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে রবিবার (১১ মে) দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর