নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শ্রীমঙ্গলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন, সোমবার থেকে 'বিনা লাভের বাজার' শুরু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্রীমঙ্গল উপজেলা কর্তৃক 'বিনা লাভের বাজার' আয়োজনকে বাধাগ্রস্ত করা, পেন্ডালে সাঁটানো ব্যানার ছিড়ে ফেলার প্রতিবাদে রোববার (৩ নভেম্বর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্রীমঙ্গলের উপজেলার শিক্ষার্থীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আব্দুস সালাম তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি তানজিয়া শিশির, শ্রীমঙ্গলে বিনা লাভের বাজারের উদ্যোক্তা কাজী মনজুর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমলগঞ্জ প্রতিনিধি আবু হানিফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্রীমঙ্গলের শিক্ষার্থী মোস্তাকিন মিয়া, শামসুর রহমান শাান্ত, জালাল আহমদ আবেদ, শাহিন আহমদ, তাওহিদুর রহমান, মীর নিজাম, শেখ আহমদ নাইম সাকিব, দেলওয়ার হোসেন পারভেজ, আব্দুর রহমান সাজিদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গতকাল বিকেলেই আমরা শ্রীমঙ্গল কলেজ রোডস্থ জামে মসজিদ সংলগ্ন সড়কে 'বিনা লাভের বাজার'-এর পেন্ডাল, ব্যানার লাগিয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করি। গতকাল ঘোষণা দিয়েছিলাম আজ রবিবার সকাল ১০টায় শ্রীমঙ্গলে বিনা লাভের বাজার শুরু করবো। কিন্তু সকালে এসে দেখি আমাদের পেন্ডালে লাগানো বিনা লাভের বাজারের ব্যানার কে কা ছিড়ে ফেলেছে। এর আগে পেন্ডাল করার সময় আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। ছাত্রজনতান গণঅভুত্থানে আওয়ামীলীগ সরকারের পতন হলেও শ্রীমঙ্গলে গণঅভুত্থানের বিরোধী শক্তিরা রাতে আমাদের ব্যানার ছিড়ে চরম পর্যায়ের দুঃসাহস দেখিয়েছে। আমরা জানতে চাই এবং সিসি ক্যামেরার মাধ্যমে চিহ্নিত করতে চাই কোন সিন্ডিকেট এবং আওয়ামীলীগের কোন প্রেতাত্মারা এমন ঘৃণিত কাজ করেছে। প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনুন। নতুবা বড় পরিসরে আমরা আন্দোলনের ডাক দেবো। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি তানজিয়া শিশির বলেন আমরা উপজেলা ইউএনও এবং ওসির সাথে কথা বলেছি তারা সহযোগিতা করবেন এব আগামীকাল সোমবার থেকে বাজার শুরু হবে।

Tag
আরও খবর