নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শ্রীমঙ্গলে আলোচিত টমটম চালক হত্যায় জড়িত দুই আসামি গ্রেফতারের পর এবার কমলগঞ্জ থেকে ছিনতাইকৃত টমটম উদ্ধার করলো পুলিশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর টমটম চালক আবুল খায়ের (২২) এর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান আসামি রুবেল আহমেদ সাগর ওরফে জসিমকে এবং অপর আসামি গাফফারুল ইসলাম মুরাদকে গ্রেফতারের পর এবার কমলগঞ্জ উপজেলা থেকে ছিনতাইকৃত মিনি টমটম উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

জানা যায়, গত ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার কালিঘাট চা বাগান  থেকে আবুল খায়ের নামের এক টমটম চালকের লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী সুমনা আক্তার বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওই লাশ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত আসামি রুবেল আহমেদ সাগর ওরফে জসিম এবং গাফফারুল ইসলাম মুরাদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল জানান, টমটম চালক খুনের ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই আমাদের গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় খুনে জড়িত প্রধার আসামি জসিম এবং মুরাদকে আটক করতে সক্ষম হই।

আটকের পর তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের ৩-৪ জন সহযোগী মিলে টমটম চালক আবুল খায়েরকে হত্যার কথা স্বীকার করে। 

আসামীগন ভিকটিমের পরিচিত হওয়ায় এবং টমটম ছিনতাই করার সময় ভিকটিম আসামীদের চিনতে পারায় আসামীগন ভিকটিমকে হত্যা করেছে বলে আসামীরা স্বীকার করে। 

গ্রেপ্তারকৃত আসামি জসিমসহ আরও ৩-৪ জন গত সোমবার রাত আনুমানিক ৯টার সময় ভিকটিম আবুল খায়েরকে অটোরিকশাসহ কালীঘাট চা বাগানে নিয়ে যায়। সে সময় তার মিনি টমটম ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে খায়ের তাদেরকে বাধা দেয়। এসময় তারা ধারালো চাকু দিয়ে আবুল খায়েরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাদের ধারালো চাকুর আঘাতে আবুল খায়ের মারা গেলে আসামিরা তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। 

গ্রেফতারকৃত দুইজন আসামির দেয়া তথ্যে খুনের ঘটনা ও ছিনতাইতে জড়িত অজ্ঞাতনামা আসামীদের শনাক্ত করে গ্রেফতার ও ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধারের জন্য শ্রীমঙ্গল থানা পুলিশের একাধিক চৌকস টিম মাঠে কাজ শুরু করে। 

গতকাল ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের কান্দিগাঁও মনিপুরিপাড়াস্থ আটখোলা প্রাইমারী স্কুলের সামনে পাকা রাস্তা থেকে খুনের শিকার আবুল খায়েরের ছিনতাইকৃত মিনি টমটম উদ্ধার করা হয়। ঘটনার জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানিয়েছেন।

Tag
আরও খবর