নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে দুই ডাকাত গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত ডাকাত মোঃ মহরম আলী (৩৭) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের  দূর্গানগর গ্রামের মৃত আব্দুল মতিন এর পুত্র এবং রশিদ মিয়া (২৭) একই ইউনিয়নের গুলগাও গ্রামের মৃত মফিজ মিয়ার পুত্র।

গতকাল (১৭ অক্টোবর) রাতে পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুদীপ্ত শেখর ভট্টাচার্যসহ শ্রীমঙ্গল থানার একটি টিম শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের গুলগাঁও এবং দুর্গানগর গ্রামে অভিযান পরিচালনা করে দুই ডাকাতকে গ্রেফতার করেন।

থানা সুত্রে জানা যায়, চলতি বছরের ৩১ আগস্ট রাত অনুমান ২ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাধীন ৪নং সিন্দুরখান ইউনিয়নের অন্তর্গত লাহারপুর বিহারী বস্তি গ্রামের জনৈক আব্দুর রশিদের বসতঘরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা আব্দুর রশিদসহ তার ছেলে ও স্ত্রীকে মারপিট করে গুরুতর জখম করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ সর্বমোট প্রায় ১১,৬৯,০০০/ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, এর আগে এই মামলায় চান্দু মিয়া নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। গতকাল গ্রেফতারকৃত দুইজনসহ অন্যান্য কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নিয়ে এসে ডাকাতির ঘটনাটি ঘটিয়েছে মর্মে পূর্বে গ্রেফতারকৃত আসামী চান্দু মিয়া তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছিল।

Tag
আরও খবর