নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শ্রীমঙ্গলে সুন্দরবন কুরিয়ার অফিস থেকে গাঁজা উদ্ধার, চারজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। 

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  গতকাল (১২ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে পুলিশ অভিযান পরিচালনা করে এই গাঁজা জব্দ করে। 

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা রেখে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। 

থানা সুত্রে জানা যায়, মাদক কারবারিরা চা পাতা পাঠানোর নাম করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে গাঁজা নিয়ে এসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শেরপুর ও পটুয়াখালী জেলায় পাচারের চেষ্টা করছিল। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, কুরিয়ার সার্ভিসের বুকিং মেমো থেকে প্রাপক এবং প্রেরকের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর সংগ্রহ করে চারজনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

প্রসঙ্গত, এর আগে গত সোমবার রাতে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের এ জে আর কুরিয়ার সার্ভিস অফিস থেকে চোরাই পথে আসা ২৪’শ পিস এলসিডি ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। যার বাজার মূল্য ৩৬ লক্ষ টাকা উল্লেখ করে গত বুধবার রাতে পুলিশ ৩ জনের নামে মামলাও দায়ের করে।

আরও খবর