নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু ও আহত একজন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে নিহত হয়েছেন লাইনম্যান রেজুয়ানুল হক (২২) । তিনি মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাব জোনাল অফিসের লাইনমম্যান গ্রেড-২ হিসাবে কর্মরত ছিলেন।

শনিবার (১২ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বেলতলী এলাকায় বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে প্রাণ হারান রেজুয়ানুল হক।

নিহত রেজুয়ানুল হক সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর ইউনিয়নের গ্রামব্যান্ত গ্রামের তাজুল ইসলামের পুত্র। তার মায়ের নাম সুফিয়া বেগম।

এ ঘটনায় একই অফিসে কর্মরত লাইনম্যান গ্রেড-১ মোস্তাফিজুর রহমান গুরুতর আহত হয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের পরামর্শে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে। আহত মোস্তাফিজুর রহমানের বাড়ি নেত্রকোণা জেলায়।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মনিরুল ইসলাম সুজন বলেন, সিন্দুরখাঁনে পল্লী বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণ কাজ করতে গিয়ে আমার সহকর্মী পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান গ্রেড-২ রেজুয়ানুল হক মৃত্যুবরণ করেছেন এবং এসময় আরেক সহকর্মী লাইনম্যান গ্রেড-১ মোস্তাফিজুর রহমান গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার প্রায় দেড়টার দিকে সিন্দুরখান বাজার সংলগ্ন বেলতলী এলাকায় পল্লী বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণ কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির একজন লাইনম্যান ঘটনাস্থলে মৃত্যৃবরণ করেছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির মহাব্যবস্থাপক (জিএম) এবিএম মিজানুর রহমানসহ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। 

বিদ্যুতায়িত হয়ে পল্লী বিদ্যুতের একজন লাইনম্যান একজন নিহত এবং একজন আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তবরত চিকিৎসক ডা. শারমিন আক্তার। তিনি বলেন গুরুত হওয়া ব্যক্তিকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসকার জন্য রেফার্ড করেছি।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম লাইনম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমি পুলিশের একটি টিম পাঠিয়েছি।

এবিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বলেন, সিন্দুরখাঁন ইউনিয়নে পল্লী বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণ কাজ করতে গিয়ে আমাদের একজন লাইনম্যান নিহত এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। উন্নত চিকিৎসার জন্য আহত ব্যক্তিকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। নিহতের ঘটনায় সঞ্চালন লাইন বন্ধের দায়িত্বে নিয়োজিত ব্যাক্তিদের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এই ঘটনার তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রেজুয়ানুলের আকস্মিক মৃত্যুতে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, স্টাফসহ সকল সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

(ছবি আহত মোস্তাফিজ)

আরও খবর