নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আল হাইয়া ও বেফাক বোর্ডের মেধা তালিকায় স্থান করে ওমরায় গেলেন শ্রীমঙ্গলের বরুণা মাদরাসার ৫ শিক্ষার্থী

পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় ওমরায় যাওয়ার সৌভাগ্য হলো বরুণা মাদরাসার ৫ শিক্ষার্থীর


সরকার স্বীকৃত কওমি শিক্ষা বোর্ড আল হাইয়াতুল উলইয়া ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের গত বছরের কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান (সিরিয়াল)করে নেওয়ায় ৫ শিক্ষার্থীকে ওমরায় পাঠাচ্ছে মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শ্রীমঙ্গলের জামেয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা টাইটেল মাদরাসা।

ওমরা পুরস্কার পাওয়া সৌভাগ্যরা হলেন হলেন মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থী হাফেজ শিহাবুদ্দীন, মাহদী হাসান খান, আব্দুল্লাহ আল আরশাদ, রশিদ আহমদ ও আতাউর রহমান। 

বরুণা মাদরাসা কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের আল হাইয়া ও বেফাকের বোর্ড পরীক্ষায় মিশকাত জামাতের শিক্ষার্থী বেফাক বোর্ডে ১৮তম সিরিয়াল অর্জন করে হাফেজ শিহাব উদ্দিন, নাহবেমীর জামাতে ১২তম সিরিয়াল অর্জনকারী আতাউর রহমান, মাহদি হাসান খান, মিশকাত জামাতে ১০ তম সিরিয়াল অর্জন করে রশিদ আহমদ, হাইআতুল উলইয়ায় ৩৩ তম সিরিয়াল অর্জন করে আব্দুল্লাহ আল আরশাদ।

জানা যায়, ওমরা পুরস্কার পাওয়া শিক্ষার্থী হাফেজ শিহাব উদ্দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামের মাওলানা আব্দুস সামাদের ছেলে। আব্দুল্লাহ আল আরশাদ সিলেট ফরিদাবাদের মুহতামিম মাওলানা ফখরুজ্জামান এর ছেলে। আতাউর রহমান এর বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়। 

ওমরা পালনে রওয়ানা হওয়া ৫ শিক্ষার্থী বলেন, মুমিন জীবনের অন্যতম চাওয়া বায়তুল্লাহয় গিয়ে লাব্বাইক ধ্বনি তোলা এবং মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে প্রিয়নবী সা. কে সালাম জানানো। আর অন্যতম পন্থা হলো ওমরা কিংবা হজ। ছাত্রজীবনেই পরম এই সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বরুণা মাদরাসার নায়বে সদরে মুহতামিম শায়খ মাওলানা নুরে আলম হামিদী ও প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম হামিদী বছরের শুরুতেই ঘোষণা করেন আল হাইয়া এবং বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় যারা সিরিয়াল অর্জন করবে তাদেরকে ওমরাহ পালনের মাধ্যমে পুরস্কৃত করা হবে। এরই প্রেক্ষিতে বরুণা মাদরাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য ওমরা পালনের ব্যবস্থা করে।

বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী বলেন, মাদরাসার পড়ালেখার মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী এবং উৎসাহিত করতে আমরা এরকম উদ্যোগ গ্রহণ করি। আগামীতেও যদি বেফাক ও হাইআতুল উলিয়া বোর্ডে মেধা তালিকায় ১০ এর মধ্যে ছাত্ররা স্থান করে নেয় তাহলে ওমরাহ সফর বরাদ্দ থাকবে বলেও জানান তিনি 

শিক্ষার্থীদের এমন ঈর্ষনীয় ফলাফলে আল্লাহর শোকরিয়া আদায় করে শিক্ষার্থীদের উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বরুণা মাদরাসার নায়বে সদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী। তিনি বলেন, বরুণা মাদরাসার শিক্ষার্থীরা প্রতি বছরই ঈর্ষনীয় ফলাফল অর্জন করে। গতবারও ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহ যোগাতে এবং প্রতিষ্ঠানের মানোন্নয়নে বরুণা মাদরাসার পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ উপহারসহ নানা ধরণের পুরস্কার ও সুযোগ-সুবিধা দিতে বদ্দপরিকর।


Tag
আরও খবর