নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শ্রীমঙ্গলে এজেআর কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার থেকে ভারতীয় মোবাইলের যন্ত্রাংশ জব্দ করেছে পুলিশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে এজেআর কুরিয়ার সার্ভিস নামক একটি প্রতিষ্ঠান থেকে ১২ পিস ভারতীয় মোবাইলের যন্ত্রাংশ জব্দ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। 

সোমবার (৭ অক্টোবর) রাতে শহরের মৌলভীবাজার রোডের এজেআর পার্সেলের বুকিং কাউন্টার থেকে এসব মাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল এর সাথে একটি চালান পাওয়া যায়। 

এজেআর কুরিয়ার সার্ভিসের শ্রীমঙ্গল কাউন্টারের ব্যবস্থাপক জহির মিয়া বলেন, সোমবার বিকেলে এক ব্যক্তি আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৪ টি কার্টুনে করে মালামাল নরসিংদীর জনি দাশ নামে একজনের কাছে পাঠাতে এসেছিলেন। পরে রাতে পুলিশ এসে মালামালগুলো জব্দ করে থানায় নিয়ে যায়৷ মালামালের চালান কপি থেকে প্রাপক জনি দাশের মুঠোফোনে ফোন করলে মুঠোফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। 

নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা গণমাধ্যমকর্মীকে বলেন, গতকাল সোমবার রাতে জনি দাশকে ফোন দিলে মালামালগুলো শ্রীমঙ্গলের সিন্দুরখান এলাকার ফটিক মিয়া নামের একজনের কাছ থেকে নিচ্ছিলেন বলে জানান। 


এবিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এজেআর কুরিয়ার সার্ভিসে অভিযান করে ভারতীয় মোবাইল এর যন্ত্রাংশ জব্দ করেছি। এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শ্রীমঙ্গল থেকে অন্য এলাকায় যাচ্ছিলো। আমরা তদন্ত করে জড়িতদের খুজে বের করার চেষ্টা করছি। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আমিনুল ইসলাম।

আরও খবর