নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শ্রীমঙ্গলে যৌথ বাহিনীর অভিযানে ১৭৩ বস্তা ভারতীয় চিনি উদ্ধারসহ এক ব্যবসায়ী গ্রেফতার

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় গতকাল(২৮ সেপ্টেম্বর) সেনাবাহিনী ও পুলিশের টিম শ্রীমঙ্গল শহরে যৌথ এক অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল পৌরসভার ৬নং ওয়ার্ডের সেন্ট্রাল রোডস্থ মেসার্স মকবুল ট্রেডার্স নামক দোকান থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করা ৫৩ বস্তা ভারতীয় চিনিসহ মোঃ মকবুল হোসেন (৪৮)কে গ্রেফতার করা হয়।


পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী মোঃ মকবুল হোসেন এর দেওয়া তথ্যমতে শ্রীমঙ্গল বাজার পোস্ট অফিস রোডস্থ হাজী শের আলী মার্কেটের ৬ নম্বর রুমের ভেতর থেকে আরও ১২০ বস্তা চিনি, সর্বমোট ১৭৩ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার সর্বমোট মূল্য ৯ লক্ষ আট হাজার দুইশত পঞ্চাশ টাকা।সেনাবাহিনী মেজর মেজবাহ এর নির্দেশে এসআই মোঃ মিয়া নাসির উদ্দিন আহম্মেদ জব্দ তালিকা মূলে জব্দ করেন।

গ্রেফতারকৃত মকবুল হোসেন শ্রীমঙ্গল মুসলিমবাগ এলাকার মোঃ মুসলিম মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী জাল জালিয়াতি করে সেনাবাহিনীর লগোযুক্ত গেইট পাশ-রেশন বিক্রয় রশিদ ও সেনাবাহিনীর লগোযুক্ত ভূয়া প্রাধিকারপত্র তৈরী করে চোরাচালানের মাধ্যমে উক্ত চিনি বাংলাদেশে আনয়ন করেছে।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ আমিনুল ইসলাম।

Tag
আরও খবর