নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শ্রীমঙ্গলে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় এর খন্ডকালীন প্রাক্তন শিক্ষক গোপেন্দ্র চন্দ্র শর্মার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২৮ সেপ্টেম্বর) ভুক্তভোগী উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করেন, শিক্ষক গোপেন্দ্র চন্দ্র শর্মা পূর্বে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক হিসেবে চাকুরি করতেন। বিগত ২০১৪ সালে উক্ত স্কুলের এক ছাত্রীকে যৌন হয়রানী করার কারণে তাকে চাকুরিচ্যুত করা হয়। পরে সে তার স্থায়ী ঠিকানায় চলে যায়। বিগত এক বছর পূর্বে সে আবারো শ্রীমঙ্গলে এসে কলেজ রোডস্থ (ডাক বাংলো পুকুর পাড়) মুজিব মিয়ার বাসার নীচতলায় 'টেকনিক কোচিং একাডেমী' চালু করেন।

উপজেলার সবুজবাগ এলাকার ওই শিক্ষার্থীর মা অভিযোগে আরো উল্লেখ করেন, আমার মেয়ে বর্তমানে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেনিতে পড়ালেখা করে। আমার মেয়ে ৯ম শ্রেনিতে অধ্যয়নরত অবস্থায় এই শিক্ষকের কোচিংয়ে ভর্তি হয়। এর পর থেকে বিভিন্ন ছাত্রীদের ন্যায় আমার মেয়েকেও যৌন হয়রানী করে আসছে শিক্ষক গোপেন্দ্র চন্দ্র শর্মা। কোচিংয়ে পড়ানোর সুযোগে বিভিন্ন সময় সে আমার মেয়ের শরীরে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করে।


তিনি আরো উল্লেখ করেন, গত ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টার সময় আমার মেয়ে পড়ার জন্য কোচিংয়ে যায়। পড়া অবস্থায় আমার মেয়ের কাছে এসে পিঠে এবং শরীরের স্পর্শকাতর অংশে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। তখন আমার মেয়ে চিৎকার করে অন্যান্য ছাত্রীর কাছে বিষয়টি জানালে অন্য ছাত্রীরাও জানান, তাদেরকেও একই ভাবে পড়ানোর সময় শরীরে স্পর্শ করেন ও বিভিন্নভাবে যৌন হয়রানী করেন শিক্ষক গোপেন্দ্র চন্দ্র শর্মা।ঘটনার বিষয়টি আমার মেয়ে ফোন করে আমাকে জানালে তাৎক্ষনিক আমি কোচিংয়ে এসে আমার মেয়ে ও অন্যান্য ছাত্রীদের নিকট হতে ঘটনার বিষয় বিস্তারিত শুনি।

এ শিক্ষক পড়ানোর আড়ালে দীর্ঘদিন থেকে সাধারণ ছাত্রীদের যৌন হয়রানী করে আসছে। একই ধরনের ঘটনা বিভিন্ন সময়ে বিভিন্ন ছাত্রীদের সাথে ঘটেছে। থানায় দায়েরকৃত এ অভিযোগে ভুক্তভোগী ৯জন শিক্ষার্থী সাক্ষী হিসেবে রয়েছে।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন ২০১৪ সালে যৌন হয়রানীর অভিযোগে এই শিক্ষককে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চাকুরিচ্যুত করা হয়। ওই ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে শিক্ষক গোপেন্দ্র চন্দ্র শর্মাকে এক মাসের জেলও দেওয়া হয়েছিল।

শিক্ষার্থীর মা স্মৃতি বিশ্বাস বলেন, আমার মেয়ের শ্লীলতাহানির অভিযোগে থানায় শিক্ষক উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীন প্রাক্তন শিক্ষক গোপেন্দ্র চন্দ্র শর্মার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আশা করছি সুষ্ট বিচার পাবো।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর