নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

অবমাননার প্রতিবাদে শ্রীমঙ্গল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পুরোহিত রামগিরি মহারাজ ও নিতেশ রানের বিরুদ্ধে কুটনৈতিকভাবে  কঠোর প্রতিবাদ করতে হবে : সমাবেশে বক্তারা


ভারতে ইসলাম ও মহানবী (সা.) ভারতের মুম্বাইয়ে পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম নিয়ে কটূক্তি করার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমআ বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখা এবং উদ্যম ছাত্র জনতা ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

তালামীযের মিছিলটি বাদ জুমআ কলেজ রোডস্থ শ্রীমঙ্গল জামে মসজিদের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে চৌমুহনা চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। 

তালামিযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মোঃ রাকিবুল ইসলাম সালেহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান আল মাদানী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রাশিদ আলী, শ্রীমঙ্গল পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, পৌর আল ইসলাহ সহ-সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উদ্দীন , শ্রীমঙ্গল আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুব আহমদ সালেহ, মৌলভীবাজার জেলা তালামীযের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম,ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, নবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোঃ মাইনুল ইসলাম জাকির, শ্রীমঙ্গল পৌর তালামিয সভাপতি মোঃ শায়েল আহমেদ, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা তালামীয সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম।

উদ্যম ছাত্র জনতা ও সাধারণ শিক্ষার্থীদের মিছিলটিও শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন সাধারণ শিক্ষার্থী কয়েছ আহমদ প্রমুখ।

উভয় মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারতের পুরোহিত ইসলাম ও প্রিয় নবীকে কটূক্তি করে যে কথা বলেছেন সেটা মুসলমানরা কিছুতেই সহ্য করতে পারেনা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ কুটনৈতিকভাবে কটূক্তিকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদের ব্যবস্থা করুন। সমাবেশ থেকে পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানের দ্রুত শাস্তি দাবি করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।


Tag
আরও খবর