নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শ্রীমঙ্গলে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা


মৌলভীবাজারে শ্রীমঙ্গলে 'দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা' শীর্ষক স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল মহসিন অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন (দুদক), সজেকা হবিগঞ্জ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক রফি আহমেদ চৌধুরী।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের সহসভাপতি এ.এন. এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র কুমার ভট্টাচার্য, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো, সাইফুল ইসলাম, সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী রাজা ও দুপ্রক সদস্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখন দুপ্রক শ্রীমঙ্গলের সদস্য সিনিয়র সাংবাদিক মো, কাওছার ইকবাল। 

বিতর্ক প্রতিযোগিতায় শ্রীমঙ্গলের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় ও শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। 

বিতর্কে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।

এছাড়াও শ্রেষ্ঠ বক্তার সম্মান অর্জন করে বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের দলনেতা নাজমীন আক্তার।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রেন্সিপাল অধ্যাপক রফি আহমেদ চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো, সাইফুল ইসলাম ও দুপ্রক সদস্য ও পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ এবং মডারেটরের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা দেবাশীষ চৌধুরী রাজা। টাইমিংয়ের দায়িত্ব পালন করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অংস্কন।

অনুষ্ঠানে দুপ্রকের সদস্য ছাড়াও আরো উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে অতিথিগণ বিয়জীদের হাতে পুরস্কার ও প্রসংশাপত্র তুলেন দেন। 

আরও খবর