নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শ্রীমঙ্গলে মিটার টেম্পারিং করে গ্যাস চুরির দায়ে মেরিগোল্ড সিএনজি পাম্প থেকে সংযোগ বিচ্ছিন্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মিটার টেম্পারিং করে গ্যাস চুরি করে বিক্রি প্রমাণিত হওয়ায় উপজেলার কালাপুর এলাকায় অবস্থিত মেরিগোল্ড সিএনজি পাম্পের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

জানা যায়, গত ২২ সেপ্টেম্বর জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) এর শ্রীমঙ্গলের কর্মকর্তারা সরজমিনে গিয়ে মিটার টেম্পারিং করে গ্যাস চুরি করার সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক গ্যাস সংযোগ বিছিন্ন করে দেন। 

ঘটনার দুইদিন পার হলেও বিষয়টি গোপন থাকার পেছনে রহস্য খুঁজছেন স্থানীয়রা। বিষয়ে খোঁজ নিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সরজমিনে জালালাবাদ গ্যাস কোম্পানির শ্রীমঙ্গল আঞ্চলিক কার্যালয়ে গেলে এর সত্যতা মিলে। 

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) এর শ্রীমঙ্গল আঞ্চলিব কার্যালয়ের ম্যানেজার গৌতম দেব জানান, গত ২২ সেপ্টেম্বর মেরিগোল্ড সিএনজি পাম্পে আমরা সরজমিনে গিয়ে মিটার টেম্পারিং করে গ্যাস চুরি করার প্রমাণ দেখতে পাই। এসময় তাৎক্ষণিক ওই পাম্পের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেই। 

পরে আমি কোয়ালিটি কন্ট্রোল কমিটি এবং মিটার পরীক্ষণ কমিটিসহ গ্যাস কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করি। 

কত দিন ধরে এবং কি পরিমাণ গ্যাস চুরি করে বিক্রি করেছেন প্রশ্ন করলে ম্যানেজার বলেন বিষয়টি আমার পক্ষে বলা দুরূহ ব্যাপার। কারণ আমরা কিছুদিন পর পর সরজমিনে গিয়ে পরিদর্শন করি। ওই সময় এরকম কিছু পাওয়া যায়নি। ধরেন এখন আমি পরিদর্শন করে আসলাম, এর কিছুক্ষণ পর যদি টেম্পারিং করে তাহলে তো সেটা আর আমার দৃষ্টিগোচর হবে না। অথবা আমি পরিদর্শনের আগে যদি টেম্পারিং বন্ধ থাকে তাহলেও তো সেটাও আমার দৃষ্টিগোচর হবে না। গত পরশুদিন যেহেতু সরবমিনে প্রমাণ পেয়েছি সে হিসেবে ওইদিন গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছি। তবে খুব বেশিদিন টেম্পারিং করা হয়েছে বলে ধারণা করছি না। 

এবিষয়ে পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে কোম্পানির ম্যানেজার গৌতম বলেন গ্যাস কোম্পানির আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নিতে পারবেন, যা আমি নিতে পারি না। 

এদিকে গত মাসে ২৭ আগস্ট ভোক্তা পর্যায় থেকে উপজেলার দুটি সিএনজি পাম্পের বিরুদ্ধে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব ও জালালাবাদ গ্যাস কোম্পানির নিকট লিখিত অভিযোগ প্রদান করা হয়েছিল।

তাদের অভিযোগ ছিল, গ্যাসের সাথে শতকরা ৪০ভাগ বাতাস ভরে প্রতারণা করে আসছে কালাপুরের মেরিগোল্ড ও উত্তরসুরের সখিনা সিএনজি পাম্প নামে দুইটি সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা। কিন্তু দীর্ঘ বছর হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন উদ্যোগ না নেয়ার কারণে পাম্প মালিকগুলো পার পেয়ে যাচ্ছিলেন বলে ভোক্তাদের অভিযোগ ছিল। 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ ব্যাপারে শ্রমিক সংগঠন ও পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধু সোচ্চার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে। গত রবিবার মেরিগোল্ড পাম্পের বিরুদ্ধে মিটার টেম্পারিং করে গ্যাস চুরি প্রমাণিত হলে ওই পাম্পের গ্যাস সংযোগ বিছিন্ন করে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

টেম্পারিং করে গ্যাস চুরির বিষয়ে  মেরিগোল্ড সিএনজি পাম্পের মালিক জয়নুল উদ্দিন মিটার টেম্পারিং করার অভিযোগ অস্বীকার করে বলেন আমার পাম্পের মিটার নষ্ট হয়েছে বিধায় আমি নতুন মিটারের জন্য গ্যাস অফিসে আবেদন করেছি।

এবিষয়ে সিলেট জালালাবাদ গ্যাস কোম্পানির মৌলভীবাজার জেলার ডিজিএম মাসুদ রানা বলেন, শ্রীমঙ্গল কালাপুর মেরিগোল্ড সিএনজি পাম্পের মিটার টেম্পারিং করার দায়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা সত্য। কত টাকার গ্যাস চুরি হয়েছে এমন প্রশ্ন রাখলে তিনি বলেন এর হিসাব চলছে, এবং ওই পাম্পের বিরুদ্ধে গেজেট অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর