নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে ৫ দিনব্যাপী টি টেস্টিং এণ্ড কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ শুরু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের ব্যবস্থাপনা প্রশিক্ষণ কেন্দ্রে ৫ দিনব্যাপী টি টেস্টিং এণ্ড কোয়ালিটি কন্ট্রোল বিষয়ে প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান এম শাহ আলম প্রমুখ। 


অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী।
উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে ১৬৭টি চা বাগান এবং প্রায় ৮ হাজার ক্ষুদ্র চা চাষী রয়েছেন। ১৬৭টি চা-বাগানের মোট আয়তন ২ লাখ ৭৯ হাজার ৪৩৯ একর। এরমধ্যে চা চাষাধীন জমি রয়েছে ১ লাখ ৫৪ হাজার ৫১৫ একর। তারা আরো বলেন দেশে চায়ের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে চা শিল্প বিদেশে চা রপ্তানী করে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ চা বোর্ড।


এরই ধারাবাহিকতায় গুণগতমানের চা উৎপাদন এবং উৎপাদিত চায়ের মান যাচাইয়ের জন্য দক্ষ টি টেস্টার তৈরির জন্য এ কোর্সের আয়োজন করেছে চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট। প্রশিক্ষণে দেশের চা বাগানসমুহের সিনিয়র প্লান্টার্স, টি ভ্যালীর চেয়ারম্যান, ব্রোকার্স হাউজ প্রতিনিধি, চা ব্যবসায়ী, ব্যবস্থাপক,  সহকারী ব্যবস্থাপক, টি অ্যাসোসিয়েশন প্রতিনিধি, চা গবেষণা ইনস্টিটিউট ও পিডিইউ-এর চা বিজ্ঞানী-কর্মকর্তাসহ ঢাকা, চট্টগ্রাম, শ্রীমঙ্গল, মৌলভীবাজার,  সিলেট, হবিগঞ্জ, পঞ্চগড়, গোপালগঞ্জ, ফেনী থেকে চা-শিল্প সংশ্লিষ্ট প্রায় ১২০ জন ডেলিগেট অংশগ্রহণ করেন।
Tag
আরও খবর