নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

শ্যামনগরে প্যাথলজী গুলোতে অভিযান দুটিতে জরিমানা, একটি বন্ধ ঘোষণা

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে প্যাথলজী গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইলকোর্ট পরিচালনাকালে ২ টি প্যাথলজীকে জরিমানা ও ১ টি বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রবিবার (২ নভেম্বর) বিকাল ৪ টার দিকে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন মোবাইলকোর্ট পরিচালনা করেন।

তিনি মোবাইল কোর্টের মাধ্যমে বিধি ভঙ্গের দায়ে শ্যামনগর প্যাথলজিকে ৩ হাজার ও ফাতেমা ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করেন। তাছাড়া লাইসেন্স না থাকা/ লাইসেন্স নবায়ন না করায় এবং অন্যান্য কাগজপত্র না থাকায় মেডিকেল সাইন্স ল্যাবকে তালা বদ্ধ করা হয়।

 এ ছাড়াও তট প্যাথলজি, বিসমিল্লাহ প্যাথলজি, মডেল প্যাথলজিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সংবাদ পেয়ে মানবসেবা ল্যাব প্যাথলজি  , আল মদিনা প্যাথলজিতে অভিযান করতে গিয়ে তালা বদ্ধ দেখতে পান।

 অভিযান পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জিয়াউর রহমান, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম,শ্যামনগর থানা পুলিশ,স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।


Tag
আরও খবর