কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন নাঙ্গলকোটের নারায়নকোট গ্রামে প্রত্যয় সংগঠনের ১৬তম টিউবওয়েল উদ্বোধন খাগড়াছড়িতে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা শ্রীমঙ্গল থানার ফেসবুক আইডিতে বিদায়ী অফিসার ইনচার্জের আবেগঘন স্ট্যাটাস বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইবো: পররাষ্ট্র উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-11-2025 07:53:36 pm

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিষয়ে বিচারের রায় হয়েছে, শাস্তি হয়েছে। ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে। কাজেই তার আওতায় আমরা তাদের ফেরত চাইবো।’


সোমবার (১৭ নভেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাধ্যবাধকতা আছে কি-না জানতে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আইনি বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না। আমি যেটা বুঝি যে তাদের ফেরত আনতে হবে। আদালত শাস্তি দিয়েছে, সেজন্য আমরা আনুষ্ঠানিকভাবে ভারতকে জানাবো।’


ভারতের জবাব না পেলে করণীয় কি আছে জানতে চাইলে তিনি বলেন, ‘স্পেকেলেকুশনের জবাব আমার কাছে পাবেন না।’


ফিরিয়ে আনার সম্ভাবনা কতখানি জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এটা নিয়ে এসেস করবো না, কারণ আমি আইনের মানুষ না। বিভিন্ন আইনেই ফাঁক থাকে, সেটা কীভাবে পূরণ করতে হয় আইনজ্ঞ যারা তারাই বলতে পারবেন। কাজেই এই প্রশ্নগুলো আইন নিয়ে যারা কাজ করেন তাদের করতে হবে। আমি শুধু এইটুকু বলতে পারি যে, আমরা চিঠি দেবো তাদের ফেরত দেওয়ার জন্য।’


উপদেষ্টা বলেন, ‘দুই জনকে সাজা দেওয়া হয়েছে, আমার দুই জনকেই ফেরত চাইতে হবে।’


জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দিল্লি সফরে প্রত্যর্পণ নিয়ে আলোচনা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি উনার এজেন্ডায় হস্তক্ষেপ করতে চাই না। যদি প্রয়োজন মনে করা হয় তাহলে অবশ্যই উনি তুলতে পারেন। আমরা আমাদের অফিশিয়াল চ্যানেলেই যাবো।’

আরও খবর