জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

মুক্তিযোদ্ধাদের সমর্থন চাইলেন বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মুক্তিযোদ্ধাদের কাছে আনুষ্ঠানিকভাবে সমর্থন চেয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, নুরুল ইসলাম, সাপার উদ্দিন, মো: ইয়াছিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ ছাড়া পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, সাবেক যুগ্ম-আহবায়ক মিল্লাতুর রহিম মিল্লাত, উপজেলা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন, পৌর যুবদলের আহবায়ক মমিন উল্লাহ রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধকে সম্মান জানিয়ে শামীম বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের সমর্থন আমার জন্য শুধু রাজনৈতিক নয়; এটি একটি নৈতিক শক্তি, যা আমাকে দেশ ও মানুষের পক্ষে কাজ করতে আরও অনুপ্রাণিত করবে।

এদিকে মনোনয়ন পাওয়ার পর থেকেই হাতিয়া দ্বীপে টানা গণসংযোগ, পথসভা ও জনসভায় ব্যস্ত সময় পার করছেন মাহবুবের রহমান শামীম। রবিবার বিকেলে তিনি উপজেলার বুড়িরচর ইউনিয়নে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন, যেখানে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সোমবার সকাল থেকেই তিনি বিভিন্ন ইউনিটের দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে মুক্তিযোদ্ধাদের সার্বিক খোঁজখবর নেন এবং উপস্থিত মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন। জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের জন্য মুক্তিযোদ্ধা সমাজের পাশে থাকার আহ্বান জানান। মুক্তিযোদ্ধারা তার এ আহবানকে স্বাগত জানান।

হাতিয়ার রাজনীতিতে এই মতবিনিময় সভাকে নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। শামীমের প্রচারণা আরও জোরদার হওয়ায় দ্বীপের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আমেজ দিন দিন আরও তীব্র হয়ে উঠছে।
Tag
আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে