গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে দোকানঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে একটি দোকান কোঠা থেকে মুহিবুর রহমান মানিক (৩৮) নামে এক হকার ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিক নোয়াখালী বাজারে একটি দোকানঘর ভাড়া নিয়ে হকারের ব্যবসা করতেন। তার বড় মেয়ে হাফসা বেগমের কন্যা দেড় মাস ধরে অসুস্থ থাকায় তিনি সম্প্রতি চিকিৎসা কাজে ব্যস্ত ছিলেন। মানিকের স্ত্রী সাবিনা বেগম বর্তমানে নাতিনকে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের ধারণা ছিল—মানিকও সিলেটেই আছেন।


শনিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে দোকান মালিক রোশনা বেগম ভাড়া নিতে গিয়ে দোকানের সাটার ভেতর থেকে বন্ধ পান এবং ফাঁক দিয়ে মানুষের একটি পা দেখতে পান। ডাকাডাকির পরও সাড়া না পেয়ে তিনি পাশের ব্যবসায়ী আজিজুল হক ও আসিক মিয়াসহ অন্যান্যদের বিষয়টি জানান।


খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সাটার ভেঙে ভেতরে প্রবেশ করলে মানিকের লাশ পাওয়া যায়। পরে এসআই নোবেল সরকার সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।


মানিকের স্ত্রী সাবিনা বেগমকে ফোনে বিষয়টি জানানো হলে তিনি জানান, মানিক ১৩ নভেম্বর সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হয়ে এসেছিলেন। তবে তিনি দোকানে ফিরেছেন—এ কথা পরিবারের কেউ জানতেন না।


পুলিশ জানায়, ১৩ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১৬ নভেম্বর রাত ৯টার মধ্যে কোনো এক সময় দোকান কোঠার ভেতরেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুল আহাদ বলেন, মৃতের ভাই নুর আলীর আবেদনের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর