সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন ভেটখালী এলাকায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ এস এম সাইফুল ওয়াদুদ(৫১) নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। রোববার রাত দুইটার দিকে তাকে আটক করা হয়।
তিনি শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের মৃত আবুবকর
সরদারের ছেলে।
এ বিষয়ে কালিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পের প্রেসবিজ্ঞপ্তিতে
বলা হয় ভেটখালী এলাকায় অভিযান চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেণ শটগান,২৭ রাউন্ড
শটগানের গুলি এবং অন্যান্য দ্রব্যাদি সহ একজনকে আটক করা হয়।তার বিরুদ্ধে ২০১৭ সালে
একটি অস্ত্র মামলা রয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তার বাড়ী ঘেরাও করে।
টহলদলের উপস্থিতিতে বুঝতে পেরে সে বাড়ীর ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা
করে এবং সেনাবাহিনী কর্তক আটক হয়।পরবতীতে তার বাড়ী তল্লাসী করে অস্ত্র ও গুলি
উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সহ আটককৃত ব্যক্তিকে শ্যামনগর থানায়
হস্তান্তর করা হয়েছে।
১ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ২৯ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে