কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

শ্যামনগরে ''উপকূল উন্নয়ন বোর্ড'' গঠনের দাবীতে স্মারক লিপি প্রদান ও আলোচনা সভা

শ্যামনগরে ''উপকূল উন্নয়ন বোর্ড'' গঠনের দাবীতে স্মারক লিপি প্রদান ও আলোচনা সভা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে, প্রস্তাবিত উপকূল দিবসে প্রধান উপদেষ্টা বরাবর ''উপকূল উন্নয়ন বোর্ড'' গঠনের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়।

বুধবার(১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ। এছাড়া একই দিন বিকালে সিডিওর আঞ্চলিক কার্যালয়ে প্রস্তাবিত উপকূল দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের বক্তব্যে এবং স্মারকলিপিতে উল্লেখ করেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, জোয়ার-ভাটা, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙনসহ নানা দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। উপকূলের মানুষ জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পিছিয়ে আছে। এছাড়া তারা বলেন, হাওড়-বাওড়সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বাংলাদেশে হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ড এবং এর সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে। অথচ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলের জন্য এমন ধরনের বোর্ড বা মন্ত্রনালয় গঠনের কোন উদ্যোগ দেখা যায় না। এসময় তারা বলেন, উপকূলীয় জনগণের টেকসই উন্নয়ন, জীবন-জীবিকার সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি “উপকূল উন্নয়ন বোর্ড” গঠন সময়ের দাবি হয়ে উঠেছে। এই বোর্ড গঠনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড সমন্বিতভাবে বাস্তবায়ন, নীতি সহায়তা প্রদান ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ সহজ হবে।স্মারকলীপিতে তাদের দাবি উল্লেখ করেন যে, উপকূলীয় জনগণের সার্বিক উন্নয়ন ও সুরক্ষার জন্য “উপকূল উন্নয়ন বোর্ড” গঠন করা হোক।প্রতিবছর ১২ নভেম্বরকে“উপকূল দিবস” হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক। উপকূলের অবকাঠামো, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় একটি বিশেষ বাজেট বরাদ্দ করা হোক। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, রাইহানুল ইসলাম, নুহা ইসলাম, সাদিয়া সুলতানা প্রমুখ।

একই সাথে প্রস্তাবিত উপকূল দিবস উপলক্ষে সন্ধ্যার আলোচনা সভায় সিডিওর নির্বাহী পরিচালক এবং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান এর সভাপতিত্বে এবং সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর মিলনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সাংবাদিক রনজিত বর্মন, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী শাখাওয়াত হোসেন, সিডিওর সিনিয়র ভলেন্টিয়ার মোঃ হাফিজুর রহমান হাফিজ, আনিছুর রহমান মিলন, এসএম রায়হানুল ইসলাম রায়হান, ইদ্রিস আলী, ইমরান হোসেন, নাইম শেখ, নূরনাহার পারভীন, আবু রায়হান, তামিম হাসান, মিলন হোসেন, সবুজ হোসেন, মানিক, মাছুম, ইমতিয়াজ প্রমুখ।

ছবি- শ্যামনগরে প্রস্তাবিত উপকূল দিবসের আলোচনাসভা।



Tag
আরও খবর