প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, মালামাল উদ্ধার ‎আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার ঈশ্বরগঞ্জে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত গোয়ালন্দে পারিবারিক কলহে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ আদমদীঘিতে পুলিশের অভিযানে নারীসহ তিনজন গ্রেপ্তার বানিয়াচংয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

লালপুরে নারী প্রলোভনের ফাঁদে ফেলে চাঁদা আদায়— প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার!

আবু তালেব লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর থানার গোপালপুর পৌরসভাধীন গোপালপুর বাজার এলাকায় প্রতিতা পরিচয়ে নারী প্রলোভনের ফাঁদ পেতে চাঁদা আদায় করছিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। দীর্ঘদিন ধরেই তারা এই কৌশলে বিভিন্ন লোককে আটকে রেখে নগদ অর্থ হাতিয়ে আসছিল। ১৬ নভেম্বর সকাল প্রায় ১০টার দিকে একই পদ্ধতিতে তারা গোপালপুরের কাঠ ব্যবসায়ী মো. হাবিবুর রহমানকে ফাঁদে ফেলে জোরপূর্বক চাঁদা আদায় করে এবং তার মোটরসাইকেল জিম্মি করে রাখে। ঘটনা জানাজানি হলে লালপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত গোপালপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় প্রতারক চক্রের মূল হোতা মো. ওয়াহেদ আলী ওরফে সেন্টু (৩১) ও তার সহযোগী মো. মাহমুদ হোসেন শাকিল ওরফে মাবুদ (৩৮)– দুজনকে আটক করা হয়। তবে চক্রের অন্যান্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের হেফাজত থেকে ভুক্তভোগী হাবিবুর রহমানের মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। আটক দু’জনসহ পলাতকদের বিরুদ্ধে লালপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “লালপুর এলাকায় বিভিন্ন ধরনের প্রতারণা ও চাঁদাবাজি চক্র সক্রিয় রয়েছে। এসব প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে পুলিশি অভিযান আরও কঠোর করা হবে।”
Tag
আরও খবর