ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ

মূল্য তালিকা না থাকায় ঝিনাইগাতীতে ২ সার দোকান মালিককে জরিমানা

সারের ডিলারের দোকানে নেই মূল্য তালিকা। ফলে ক্রেতাদের কাছ থেকে ইচ্ছেমতো দাম নিচ্ছেন বিক্রেতারা। ভোক্তা অধিকার আইন অনুযায়ী পণ্যের মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক। মূল্য তালিকা না থাকার অপরাধে দুই সার দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ২৪ আগস্ট বুধবার শেরপুর জেলার ঝিনাইগাতী সদর বাজারের শিমুল মিয়ার সারের দোকানে ২ হাজার ৫ শত টাকা ও কুচনীপাড়া বাজারের সোহান মিয়ার সারের দোকানে ২ হাজার ৫ শত টাকা, মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করা হয় যেন ভবিষ্যতে এমন অপরাধ আর না করে। একইসঙ্গে ব্যবসায়ীদের নিয়মিত পণ্যের মূল্য তালিকা হালনাগাদ করা এবং পণ্য ক্রয়-বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ করার প্রতি আহ্বান জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাগণ। অভিযান পরিচালনা করেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার জানান, সার ক্রয়ের পূর্বে ক্রেতা অবশ্যই ক্রয় রসিদ সংগ্রহ করবেন। সারের খুচরা মূল্য প্রতি বস্তা ইউরিয়া ১১০০ টাকা, পটাশ ৭৫০ টাকা, ডিএপি ৮০০ টাকা, টিএসপি ১১০০ টাকা।

Tag
আরও খবর