নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শেরপুরের ঝিনাইগাতীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতারা। ২৩ আগস্ট মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা সদর বাজার এলাকায় জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। বিএনপির কেন্দ্র ঘোষিত ২২ আগস্ট থেকে সারা দেশে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঝিনাইগাতী উপজেলা শাখা। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম ও যুবদল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঝিনাইগাতী উপজেলা বিএনপি। বিক্ষোভ মিছিলে ঝিনাইগাতী উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতারা নিরপেক্ষ নির্বাচন, জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সব পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান দেন। বিক্ষোভ শেষে ঝিনাইগাতী ধানহাটি মোড়ে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক হযরত আলী, যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুকন, আকরামুজ্জামান রাহাত, জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান আকন্দ, রেজাউল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশাসহ অন্যান্য নেতাকর্মীগণ। এসময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর