নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে কৃষি দপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৩ আগস্ট মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক প্রশিক্ষণ সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুর এর উপপরিচালক কৃষিবিদ ড. সুকল্প দাস। এসময় আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুর এর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন, নাদিয়া আখতারসহ কৃষি বিষয়ক অন্যান্য কর্মকর্তাগণ। এসময় ঝিনাইগাতী উপজেলার বিসিআইসি ডিলার ১০ জন, বিএডিসি ডিলার ১৪ জন ও খুচরা সার ডিলার ৭ জন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নির্ধারিত সময়ে সার উত্তোলন, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি ও লাল সালু কাপড়ে সারের মূল্য তালিকা প্রদর্শন করা ও ইউনিয়নের বিসিআইসি সার ডিলারগণ সংশ্লিষ্ট ইউনিয়নের খুচরা সার বিক্রেতার নিকট সার বিক্রি ইত্যাদি বিষয়ে ফলপ্রসু আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Tag
আরও খবর