“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান রক্ষায় এগিয়ে আসুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দিগলাকোনা মিশন প্রাঙ্গণে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি মিশন প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। পরে স্থানীয় আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগলাকোনা ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত শ্রদ্ধেয় রেভা. ফাদার নিকোলাস বাড়ৈ, সিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগলাকোনা ধর্মপল্লীর সিস্টার ইনচার্জ, টিডব্লিউএ ভাইস চেয়ারম্যান, দিগলাকোনা জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক, প্যারিশ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, আলোক কোরে-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মি. অতুল ম্রং ও রুমেল মৃ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলএমসি কমিটির সভাপতি মি. অনন্ত ম্রং। অনুষ্ঠান সঞ্চালনা করেন মি. জয় দাংগো। আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে আদিবাসী ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে দিগলাকোনা ও আশপাশের এলাকার প্রায় দুই শতাধিক আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষ অংশগ্রহণ করেন। র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিবসটির কর্মসূচি শেষ হয়।
৭ ঘন্টা ২২ মিনিট আগে
৯ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে