নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৯ আগস্ট) কারিতাস ঝিনাইগাতী শাখার সীডস প্রকল্পের আয়োজনে এক র‍্যালি মরিয়মনগর প্রাথমিক বিদ্যালয় হতে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে মরিয়মনগর প্রাথমিক বিদ্যালয় হল রুমে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার লরেন্স রিবেরু, সিএসসির সভাতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মি. অনার্শন চাম্বুগং। আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, প্রত্যন্ত ও দুর্গম এলাকায় মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবায় আদিবাসী ধাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের অভিজ্ঞতা ও সেবাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন। নিরাপদ মাতৃত্ব ও সুস্থ নবজাতক নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ও জরুরি বলে মত দেন বক্তারা। পরে স্থানীয় আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগিতায় ছিল বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন, নলকুড়া সিবিও দল, বারুয়ামারী জিএমসি দল ও মরিয়মনগর মিশন। এতে কারিতাস ঝিনাইগাতী শাখার সীডস প্রকল্পের গজারীকুড়া দোয়েল সিবিও সদস্যবৃন্দ, নৌকুচি সিবিও সদস্যবৃন্দ, নৌকুচি পার কো থ রক ও ধানশাইল অভ্রনীল কিশোরী সংলাপের কয়েক শতাধিক গারো আদিবাসী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কারিতাস সীডস প্রকল্পের মাঠ সহায়ক বেবী অমিতা সাংমা, প্রাণ চিরান ও সালসেং মৃ।

Tag
আরও খবর